Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 অগাস্ট 2026 23:48 IST
হাইলাইট
  • Pixel Tag হল Google-এর প্রথম ব্লুটুথ ট্র্যাকার ডিভাইস
  • Google Pixel Watch 5 হেলথ গার্ডিয়ান ফিচার ও AMOLED LTPO ডিসপ্লে পেয়েছে
  • Pixel Tag ভারতে 3,799 টাকায় লঞ্চ হয়েছে

Google Pixel Watch 5 has an AMOLED LTPO display

Photo Credit: Google

Google Pixel Watch 5 ও Pixel Tag বুধবার রাতে ভারতে লঞ্চ হয়েছে। মার্কিন সংস্থাটি প্রথমবার ব্লুটুথ ট্র্যাকার ভারতে নিয়ে এসেছে। এটি Apple AirTag-এর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করবে। দাম 3,799 টাকা ধার্য করা হয়েছে। ডিভাইসটি বিল্ট-ইন-ইন স্পিকার, IP67 রেটিং, এবং এক বছর ওয়্যারেন্টির সঙ্গে এসেছে। অন্য দিকে, Pixel Watch 5-এর দাম 42,999 টাকা থেকে শুরু হচ্ছে। স্মার্টওয়াচটি হেলথ গার্ডিয়ান ফিচার, 40 ঘন্টা ব্যাটারি লাইফ, AMOLED LTPO ডিসপ্লে, ও 64 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। এটি আগস্ট 20 থেকে বিক্রি শুরু হবে।

Google Pixel Tag দাম ও ফিচার্স

একটি গুগল পিক্সেল ট্যাগের দাম 3,799 টাকা। কিন্তু চারটে পিসের প্যাক কিনলে 12,900 টাকা খরচ হবে। অর্থাৎ, প্রায় 2,300 টাকা সাশ্রয় করা যাবে। ডিভাইসটি ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং ও আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) কানেক্টিভিটির সঙ্গে এসেছে। এটি গুগল ফাইন্ড হাবের সঙ্গে যুক্ত থাকার ফলে হারিয়ে যাওয়া বস্তু সহজেই খুঁজে পাওয়া সম্ভব হবে। পিক্সেল ট্যাগের সঙ্গে পিক্সেল স্মার্টফোনের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনের জন্য ফাস্ট পেয়ার সাপোর্টও রয়েছে।

Advertisement

Google Pixel Tag

ডিভাইসে বিল্ট-ইন স্পিকারও দেওয়া হয়েছে৷ ফলে ফোনের ফাইন্ড হাব অ্যাপের মাধ্যমে দূর থেকেই এলার্ম বাজানো যাবে। এতে একটি ফিজিক্যাল বাটন আছে, যা চাপলে সাইলেন্ট মোডে থাকলেও সংযুক্ত পিক্সেল ফোনে রিং বাজবে। ফলে ফোন কোথায় মনে না থাকলেও, এই ট্যাগের সাহায্যে সহজে খুঁজে বার করা যাবে। এতে CR2032 কয়েন সেল ব্যাটারি আছে, যা এক বছরের বেশি চলবে।

Google Pixel Watch 5 দাম ও অফার

গুগল পিক্সেল ওয়াচ 5 41 মিমি ভ্যারিয়েন্ট 42,999 টাকায় লঞ্চ হয়েছে। 45 মিমি ডায়াল অপশনের দাম  45,999 টাকা। ঘড়িটি সফটওয়্যার ও হার্ডওয়্যার দুই বিভাগেই বড় আপডেট পেয়েছে। এতে অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ এবং পিক ব্রাইটনেস 3,000 নিট। 41 মিমি ও 45 মিমি ভ্যারিয়েন্টে যথাক্রমে সর্বোচ্চ 30 ঘন্টা এবং 40 ঘন্টা ব্যাটরি ব্যাকআপ পাওয়া যাবে।

Advertisement

গুগল দাবি করছে, Pixel Watch 5 ব্যবহারকারীরা কব্জি তুলে Gemini-এর সঙ্গে কথা বলতে পারবে। এটি ECG, হার্ট রেট মনিটরিং, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ, স্লিপ ট্র্যাকিং, এবং ব্রিদিং ইমার্জেন্সি ডিটেকশন অফার করে। ঘড়িটি মাত্র 15 মিনিটের চার্জে 15 ঘন্টা রান করার মতো ব্যাকআপ পাবে। এটি IP68 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং পেয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.