Google Pixel Watch 5 লঞ্চ হতে পারে 41 মিমি ও 45 মিমি ডায়াল সাইজে।
Photo Credit: Google
Google Pixel Watch 5 may launch with a higher price than the Pixel Watch 4 (pictured))
Made by Google অনুষ্ঠানের দিনক্ষণ ইতিমধ্যেই ফাঁস হয়েছে। গুগলের নতুন হার্ডওয়্যার লঞ্চ ইভেন্ট আগামী আগস্ট 12 অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। সেই দিন Google Pixel 11 সিরিজের স্মার্টফোন আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট বলছে, Pixel 11 লাইনআপের চারটি স্মার্টফোন ছাড়াও, অনুষ্ঠানে নতুন Pixel Watch 5 লঞ্চ হতে পারে। ফোনগুলির প্রাইস আগেই ফাঁস হয়েছিল। এখন আসন্ন স্মার্টওয়াচের দাম, কানেক্টিভিটি, এবং কালার অপশন প্রকাশ্যে এসেছে। এটি দুটি ডায়াল সাইজে উপলব্ধ হতে পারে৷ Google Pixel Watch 5 ওয়াই-ফাই এবং সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট ভ্যারিয়েন্টে আসবে।
Dealabs আপকামিং Google Pixel Watch 5-এর দাম ফাঁস করেছে। ঘড়িটির বেস 41 মিমি ডায়াল সাইজ ইউরোপ, যুক্তরাজ্য, ও আমেরিকায় যথাক্রমে 419 ইউরো (প্রায় 46,000 টাকা), 369 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 47,000 টাকা), এবং 399 ডলারে (প্রায় 38,000 টাকা) লঞ্চ হতে পারে। এটি ব্লুটুথ ও Wi-Fi সাপোর্ট করবে।
45 মিমি ডায়াল-সহ গুগল পিক্সেল ওয়াচ 5 মডেলের একই কানেক্টিভিটি অপশনের দাম 449 ইউরো (প্রায় 49,000 টাকা), 399 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 51,000 টাকা), এবং 429 ডলার (প্রায় 41,000 টাকা) হওয়ার সম্ভাবনা।
ডিভাইসটির 4G LTE এবং Wi-Fi সাপোর্ট-সহ 41 মিমি মডেল তিন মার্কেটে যথাক্রমে 519 ইউরো (প্রায় 57,000 টাকা), 469 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 60,000 টাকা), এবং 499 ডলার (প্রায় 48,000 টাকা) হতে পারে। ঘড়িটি গ্লোবাল মার্কেটে অ্যানথ্রাসাইট, পাইরাইট, সিলভার, এবং রোজ গোল্ড রঙে বিক্রি হতে পারে।
অন্য দিকে, Google Pixel Watch 5-এর 4G LTE + 45 মিমি ডায়াল মডেলের দাম 549 ইউরো (প্রায় 60,000 টাকা), 499 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 64,000 টাকা), ও 529 ডলার (প্রায় 50,,000 টাকা) হতে পারে। এটি ব্ল্যাক, গ্রীন, ও সিলভার কালার অপশনে উপলব্ধ হতে পারে।
উল্লেখ্য, Google Pixel 11 সিরিজ থেকে 128 জিবি স্টোরেজ কনফিগারেশন বাদ যেতে পারে। দাবি করা হচ্ছে, iPhone 17 সিরিজের মতো প্রতিটি মডেলের স্টোরেজ 256 জিবি থেকে শুরু হবে। স্ট্যান্ডার্ড Google Pixel 11 ইউরোপ ও যুক্তরাজ্যে যথাক্রমে 999 ইউরো (EUR) এবং 879 গ্রেট ব্রিটিশ পাউন্ডে (GPB) লঞ্চ হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,08,000 টাকা ও 1,12,000 টাকার সমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications