Muse AI সাবস্ক্রিপশন প্ল্যানের দাম ভারতে 1,799 টাকা থেকে শুরু হতে পারে।
Photo Credit: Meta
Muse AI agent was introduced in September
Meta শীঘ্রই ভারতে Muse AI এজেন্ট লঞ্চ করতে পারে। সেপ্টেম্বরে নতুন এআই চ্যাটবট প্রকাশ করেছিল মার্ক জুকেরবার্গের সংস্থা। তখন মেটা জানিয়েছিল, তাদের এজেন্টিক এআইয়ের পরিষেবা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশে পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে। কোম্পানি এখনও ভারতে Muse আনুষ্ঠানিকভাবে লঞ্চ না করলেও, দেশে এই পরিষেবার সম্ভাব্য সাবস্ক্রিপশন প্ল্যান ও দাম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। মেটার নতুন কৃত্রিম মেধা নির্ভর পার্সোনাল এজেন্ট বিভিন্ন ব্যক্তিগত ডিজিটাল কাজ কোনও হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করতে সক্ষম। এটি শুধুমাত্র ইউজারের নির্দেশমাফিক সওয়াল জবাবে সাহায্য নয়, ইমেল পাঠানো, টিকিট বুকিং, এবং ফর্ম ফিলাপের মতো ব্যক্তিগত কাজ সারতে পারে।
দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ভারতে মিউজ এআই এজেন্ট চালু হলে ব্যবহারকারীদের কত টাকা খরচ হতে পারে। পরিষেবাটির জন্য দুটি প্ল্যান চালু করতে পারে মেটা: পাওয়ার এবং ম্যাক্সিমাম৷ পাওয়ার সাবস্ক্রিপশনের দাম 1,799 টাকা থেকে শুরু হতে পারে।
অন্য দিকে, আরও বেশি এআই ব্যবহারের সুবিধা-সহ ম্যাক্সিমাম প্ল্যানের দাম স্টার্ট হতে পারে 8,999 টাকা থেকে। তবে এই টাকার অঙ্ক মাসিক নাকি বার্ষিক, তা রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ হয়নি। তবে আমেরিকাতেও মেটার এই দুটি প্ল্যানই চালু আছে। সে দেশে পাওয়ার ও ম্যাক্সিমাম প্ল্যানের জন্য প্রতি মাসে যথাক্রমে 20 ডলার (প্রায় 1,900 টাকা) এবং 100 ডলার (প্রায় 9,400 টাকা) খরচ হয়।
ভারতে মিউজের দাম প্রকাশ্যে এলেও, মেটার এখনও পরিষেবা চালুর ব্যাপারে কিছু বলেনি। আপনি আগ্রহী থাকলে মিউজের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তারপর আপনার নাম ওয়েটলিস্টে যোগ করতে পারবেন। তাহলে মিউজ এআই চালু হওয়ার পর প্রথমে অ্যাক্সেস পাবেন।
Musei AI এজেন্টকে দিয়ে ভ্রমণের টিকিট বা হোটেল বুকিং, অনলাইনে কেনাকাটা, বিভিন্ন ফর্ম পূরণ, এবং ইমেল পাঠানোর মতো কাজ করিয়ে নেওয়া যাবে। একে নির্দিষ্ট অ্যাপ ও পরিষেবার সঙ্গেও যুক্ত করানো যাবে। যার মধ্যে পেমেন্ট, ইমেল, ক্যালেন্ডার, অনলাইন শপিং, স্মার্ট হোম সিস্টেম, এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা রয়েছে। দীর্ঘ সময় প্রয়োজন এমন কাজের ক্ষেত্রে অ্যাপ বন্ধ করে দিলেও কাজ চালিয়ে যাবে এটি।
প্রসঙ্গত, সম্প্রতি Muse AI অ্যাসিস্ট্যান্টে বড়সড় আপগ্রেড এসেছে। ব্যবহারকারীরা এখন এআইয়ের সঙ্গে সরাসরি ও রিয়েল-টাইমে কথা বলতে পারবে। ফোনের আইকনে ট্যাপ করেই চ্যাট শুরু করা যাবে। ভিডিও কলের মতো এআই অ্যাভাটারের সঙ্গে মুখোমুখি কথা বলা যাবে। আবার কোনও অ্যাভাটার ছাড়াই শুধুমাত্র ভয়েসের মাধ্যমে কথোপকথন চালানো যাবে।
মেটার দাবি, ভিডিও কলে কথার বিষয়বস্তু, মেজাজ, ও বলার ধরনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই অ্যাভাটার বিভিন্ন মুখের অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি প্রকাশ করবে। চ্যাটজিপিটি ভয়েস বা জেমিনি লাইভের মতো এখানেও এআইকে মাঝপথে থামিয়ে অন্য প্রসঙ্গ উত্থাপন বা নতুন প্রশ্ন করতে পারবেন গ্রাহকরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Grand Theft Auto 6 Pre-Orders Are Tracking 'Far in Excess' of Take-Two's Expectactions Ahead of Launch
Samsung One UI 9.5 Could Turn Bixby Into an AI Agent for Handling Daily Tasks