Samsung তাদের ডিভাইসে থাকা এআই ফিচার্স থেকে আয় করার জন্য Galaxy AI Premium সাবস্ক্রিপশন চালু করতে পারে।
Photo Credit: Samsung
Samsung may launch Standard and Max plans for Galaxy AI
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে নিজেদের ডিভাইস ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নিজস্ব এআই ফিচারের প্যাকেজ অফার করে Samsung, যা Galaxy AI নামে পরিচিত। এতদিন গ্যালাক্সি এআই বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। কিন্তু এআই ফিচার্স ব্যবহারের জন্য এবার আলাদা সাবস্ক্রিপশন প্ল্যান আনতে পারে স্যামসাং। সাবস্ক্রিপশন নিতে গ্রাহকদের মাসিক অথবা বার্ষিক ভিত্তিতে বাড়তি টাকা দিতে হবে। নতুন Galaxy AI প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অধীনে বর্তমানে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুলগুলি আরও বেশি ব্যবহার করা যাবে বলে শোনা যাচ্ছে। এছাড়া, নতুন কিছু এআই টুলস যুক্ত করতে পারে কোম্পানি।
স্যামিগুরুর রিপোর্টে দাবি করা হয়েছে, স্যামসাং তাদের স্মার্টফোনে থাকা এআই ফিচার্স থেকে আয় করার জন্য গ্যালাক্সি এআই প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করতে পারে। এতে স্ট্যান্ডার্ড এবং ম্যাক্স নামে দুটি সাবস্ক্রিপশন স্তর থাকতে পারে। স্ট্যান্ডার্ড প্ল্যান নিখরচায় অ্যাক্সেস করা যাবে ঠিকই৷ কিন্তু ফ্রি-তে ব্যবহার নির্ধারিত সীমা থাকবে।
এটি ব্রাউজিং অ্যাসিস্ট, নাও ব্রিফ, ক্রিয়েটিভ স্টুডিও, স্মার্ট ক্যাপচার, স্যামসাং কীবোর্ড, ফটো অ্যাসিস্ট, এবং পার্সোনাল এজেন্টের মতো ফিচার্স অফার করবে। তবে নির্ধারিত লিমিট শেষ হয়ে গেলে অতিরিক্ত ক্রেডিট প্যাক কিনতে হবে, নয়তো Max সাবস্ক্রিপশন প্ল্যানে আপগ্রেড করতে হবে।
Samsung Galaxy AI Max সাবস্ক্রিপশন প্ল্যানে আরও উন্নত ফিচার্স ব্যবহার করা যাবে। যার মধ্যে রয়েছে জেন ভিডিও টুল, এর সাহায্যে ব্যবহারকারীরা ছবি থেকে AI প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবে। সূত্রের আরও দাবি, প্ল্যানটিতে Bixby Action নামে এক নতুন ফিচার থাকতে পারে। এটি স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের মধ্যে একাধিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে।
রিপোর্ট অনুযায়ী, স্যামসাংয়ের গ্যালাক্সি এআই ম্যাক্স সাবস্ক্রিপশন নিতে গ্রাহকদের প্রতি মাসে 4.99 মার্কিন ডলার খরচ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 470 টাকার সমান। আবার বার্ষিক সাবস্ক্রিপশন নিতে চাইলে 47.99 ডলার (প্রায় 4,500 টাকা) খরচ হতে পারে। এটি ফ্রি প্ল্যানের তুলনায় চার গুণ বেশি ইউজেস লিমিট বা ব্যবহারের সীমা অফার করবে।
তবে গ্যালাক্সি এআই ম্যাক্স সাবস্ক্রিপশনের দাম এখনও চূড়ান্ত নয়। রিপোর্টে সম্ভাব্য দাম হিসেবেই উল্লেখ করা হয়েছে। ক্রেডিট প্যাকের দামও এখনও জানা যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্যামসাং নতুন এআই সাবস্ক্রিপশন পরিষেবার জন্য একটি আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম পরীক্ষা করছে। ওই প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যবহারকারীরা পরীক্ষার পর খরচের টাকা ফেরত পাবে।
Samsung-এর অ্যাপে পাওয়া একটি এআই ভার্সন কোড থেকে অনুমান করা হচ্ছে, পরিষেবাটি প্রাথমিকভাবে Galaxy S27 সিরিজের স্মার্টফোনে চালু হতে পারে। তবে সংস্থা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। প্রসঙ্গত, 2024 সালে Galaxy S24 সিরিজের হাত ধরে Galaxy AI প্রকাশ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Airtel Reportedly Offering Buy 1 Get 1 Free Recharge Deal on Rs. 349 and Rs. 399 Prepaid Plans