কবে, কোথায় বিক্রি শুরু হবে Huawei Band 4?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 জানুয়ারী 2020 11:04 IST
হাইলাইট
  • Huawei Band 4 এ থাকছে একটি 0.96 ইঞ্চি TFT ডিসপ্লে
  • এই ফিটনেস ব্যান্ডে 9 দিন ব্যাক আপ পাওয়া যাবে
  • Flipkart থেকে পাওয়া যাবে

Huawei Band 4 এর দাম 1,999 টাকা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Huawei Band 4। শনিবার Flipkart থেকে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু করবে Huawei। স্মার্টফোনের সাথে কানেক্ট থেকে ফিটনেস ও নোটিফিকেশনের তথ্য দেবে এই ব্যান্ড। Huawei Band 4 এ থাকছে 2.5D কালার টাচ-স্ক্রিন। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে বিল্ট ইন ইউএসবি। ফলে কোন চার্জিং কেবেল ছাড়া সহজেই ডিভাইসটি চার্জ করে নেওয়া যাবে।

Huawei Band 4 এর দাম

Huawei Band 4 এর দাম 1,999 টাকা।  ভারতে Flipkart থেকে এই প্রোডাক্ট পাওয়া যাবে। 1 ফেব্রুয়ারি ভারতে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হবে। শুধুমাত্র গ্রাফাইট রঙে পাওয়া যাবে Huawei Band 4।

প্রথম ঝলকেই চমক! এবার স্মার্টওয়াচ আনছে Oppo

Huawei Band 4 স্পেসিফিকেশন

Huawei Band 4 এ থাকছে একটি 0.96 ইঞ্চি TFT ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে 2.5D কার্ভড ডিসপ্লে। ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকছে একটি Apollo 3 চিপসেট। থাকছে তিন অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার, ইনফ্রারেড সেন্সর আর অপটিকাল হার্ড রেট সেন্সর।

বিভিন্ন ইনডোর ও আউটডোর ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে নতুন Huawei Band 4। এছাড়াও ব্যান্ড থেকেই মেসেজ ও ফোন কল করা যাবে। এই জন্য স্মার্টফোনের সাথে Huawei Band 4 কানেক্ট থাকতে হবে। এছাড়াও থাকছে ফাইন্ড মাই ফোন আর রিমোট শাটার ফিচার।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Huawei Band 4 এ থাকছে একটি বিল্ট ইন ইউএসবি প্লাগ। সরাসরি যে কোন USB পোর্টে কানেক্ট করে সহজে চার্জ করে নেওয়া যাবে Huawei Band 4। এই জন্য সাথে আলাদা চার্জার বা কেবেল সাথে রাখতে হবে না। Huawei Band 4 এর ভিতরে থাকছে 91 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 9 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  3. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  4. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  5. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  6. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  7. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  8. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  9. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  10. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.