গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Huawei Band 4। শনিবার Flipkart থেকে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু করবে Huawei।
Huawei Band 4 এর দাম 1,999 টাকা
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Huawei Band 4। শনিবার Flipkart থেকে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু করবে Huawei। স্মার্টফোনের সাথে কানেক্ট থেকে ফিটনেস ও নোটিফিকেশনের তথ্য দেবে এই ব্যান্ড। Huawei Band 4 এ থাকছে 2.5D কালার টাচ-স্ক্রিন। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে বিল্ট ইন ইউএসবি। ফলে কোন চার্জিং কেবেল ছাড়া সহজেই ডিভাইসটি চার্জ করে নেওয়া যাবে।
Huawei Band 4 এর দাম 1,999 টাকা। ভারতে Flipkart থেকে এই প্রোডাক্ট পাওয়া যাবে। 1 ফেব্রুয়ারি ভারতে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হবে। শুধুমাত্র গ্রাফাইট রঙে পাওয়া যাবে Huawei Band 4।
প্রথম ঝলকেই চমক! এবার স্মার্টওয়াচ আনছে Oppo
Huawei Band 4 এ থাকছে একটি 0.96 ইঞ্চি TFT ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে 2.5D কার্ভড ডিসপ্লে। ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকছে একটি Apollo 3 চিপসেট। থাকছে তিন অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার, ইনফ্রারেড সেন্সর আর অপটিকাল হার্ড রেট সেন্সর।
বিভিন্ন ইনডোর ও আউটডোর ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে নতুন Huawei Band 4। এছাড়াও ব্যান্ড থেকেই মেসেজ ও ফোন কল করা যাবে। এই জন্য স্মার্টফোনের সাথে Huawei Band 4 কানেক্ট থাকতে হবে। এছাড়াও থাকছে ফাইন্ড মাই ফোন আর রিমোট শাটার ফিচার।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Huawei Band 4 এ থাকছে একটি বিল্ট ইন ইউএসবি প্লাগ। সরাসরি যে কোন USB পোর্টে কানেক্ট করে সহজে চার্জ করে নেওয়া যাবে Huawei Band 4। এই জন্য সাথে আলাদা চার্জার বা কেবেল সাথে রাখতে হবে না। Huawei Band 4 এর ভিতরে থাকছে 91 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 9 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Air Set to Launch in India on December 10; Closed Beta Testing to Begin Later This Month
WhatsApp Rolls Out Recent Media Suggestions Feature for Android and iOS Users: Report