Mi Band 5 লঞ্চের অপেক্ষায় রয়েছেন? নতুন ফিচার দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 অক্টোবর 2019 17:44 IST
হাইলাইট
  • Huami -র সাথে হাত মিলিয়ে Mi Band 5 লঞ্চ করবে Xiaomi
  • Mi Band 5 এ NFC থাকবে
  • সম্প্রতি ভারতে বিক্রি শুরু হয়েছে Mi Band 4

Mi Band 4

এতদিন চিনে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সহ Mi Band লঞ্চ হলেও বিশ্ব বাজারে এই ফিচার ছাড়াই বাজেট ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে Xiaomi। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে Mi Band 5 এর গ্লোবাল ভেরিয়েন্টে NFC থাকতে পারে। চলতি বছর চিনে লঞ্চ হওয়া Mi Band 4 এ NFC থাকলেও বিশ্ব বাজারে Mi Band 4 থেকে এই ফিচার বাদ গিয়েছিল। সম্প্রতি GizmoChina ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে NFC সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে Mi Band 5।

সপ্তাহের শেষে ধামাকা সেল নিয়ে আসছে Amazon: সেরা অফারগুলি দেখে নিন

সম্প্রতি ভারতে বিক্রি শুরু হয়েছে Mi Band 4। Mi Band 4 এর দাম 2,299 টাকা। Amazon, Mi.com আর Mi Home থেকে এই ফিটনেস ব্যান্ড কেনা যাবে।

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন 120x240 পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস।  নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে।

পকেট-সই দামে চাই ভালো পারফর্মেন্স? 7,000 টাকার নীচে সেরা ফোনগুলি দেখে নিন

সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড।

Advertisement

আগের সেলে অফার হাতছাড়া হয়েছে? চলতি সপ্তাহে আসছে Flipkart Big Diwali Sale 2019

Mi Band 4 এ রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস। Xiaomi জানিয়েছে একবার চার্জে 20 দিন চলবে Mi Band 4।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi Band 5, Xiaomi, NFC
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.