সরকার বদলে যাবে, বদলাতে হবে না Xiaomi –র এই স্মার্ট বাল্ব, লঞ্চ হল ভারতে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 এপ্রিল 2019 15:16 IST
হাইলাইট
  • Redmi Y3, Redmi 7 এর সাথে বুধবার ভারতে এই স্মার্ট বাল্ব লঞ্চ করেছে Xiaomi
  • 11 বছর চলবে Mi LED Smart Bulb
  • শুক্রবার শুরু হবে বিক্রি

ভারতে Mi LED Smart Bulb এর দাম জানায়নি Xiaomi

বুধবার ভারতে লঞ্চ হয়েছে Mi LED Smart Bulb। Redmi Y3 আর Redmi 7 এর সাথে বুধবার ভারতে এই স্মার্ট বাল্ব লঞ্চ করেছে Xiaomi। Xiaomi –র স্মার্ট বাল্বে থাকছে Amazon Alexa আর Google Assistant সাপোর্ট। 16 মিলিয়ান কালারের এই স্মার্ট বাল্ব 11 বছর চলবে বলে দাবি করেছে চিনের কোম্পানিটি। Mi Home অ্যাপ থেকে এই বাল্ব কন্ট্রোল করা যাবে। Mi.com থেকে ক্রাউডফান্ডিং এর মাধ্যমে বিক্রি হবে Mi LED Smart Bulb।

ভারতে Mi LED Smart Bulb এর দাম জানায়নি Xiaomi। 26 এপ্রিল ক্রাউডফান্ডিং এর মাধ্যমে Mi.com থেকে বিক্রি শুরু হবে এই স্মার্ট বাল্ব। বিক্রি শুরু হলেই Mi LED Smart Bulb এর দাম জানা যাবে।

Advertisement

Mi LED Smart Bulb এর ফিচার্স

কোম্পানি জানিয়েছে 11 বছর চলবে Mi LED Smart Bulb। এই বাল্বে থাকছে 16 মিলিয়ান কালার সাপোর্ট। Alexa ও Google Assistant এর সাথে কাজ করতে পারবে এই স্মার্ট বাল্ব। স্মার্টফোনের সাথে সরাসরি কানেক্ট হয়ে Mi Home অ্যাপ থেকে এই বাল্ব কন্ট্রোল করা যাবে। এই অ্যাপ থেকে Mi LED Smart Bulb অন অথবা অফ করা যাবে। এছাড়াও শিডিউল, ব্রাইটনেস বদল ও আলোর রঙ বদল করা যাবে Mi Home অ্যাপ থেকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.