স্মার্টফোন থেকেই কন্ট্রোল করা যাবে Xiaomi –র স্মার্ট বাল্ব, বিক্রি শুরু হল ভারতে

প্রথম 4,000 গ্রাহককে 999 টাকায় Mi LED Smart Bulb বিক্রি করবে Xiaomi। প্রথম 4,000 জনের পরে এই স্মার্ট বাল্ব কিনতে 1,299 টাকা খরচ হবে।

স্মার্টফোন থেকেই কন্ট্রোল করা যাবে Xiaomi –র স্মার্ট বাল্ব, বিক্রি শুরু হল ভারতে

Mi LED Smart Bulb বিক্রি শুরু হল ভারতে

হাইলাইট
  • শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হয়েছে Mi LED Smart Bulb।
  • Alexa ও Google Assistant এর সাথে কাজ করতে পারবে এই স্মার্ট বাল্ব
  • Mi Home অ্যাপ থেকে এই বাল্ব কন্ট্রোল করা যাবে
বিজ্ঞাপন

এই সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Mi LED Smart Bulb। Redmi Y3 আর Redmi 7 এর সাথে বুধবার ভারতে এই স্মার্ট বাল্ব লঞ্চ করেছে Xiaomi। ভারতে কোম্পানির ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম থেকে বিক্রি শুরু হল এই প্রোডাক্ট। Xiaomi –র স্মার্ট বাল্বে থাকছে Amazon Alexa আর Google Assistant সাপোর্ট। 16 মিলিয়ান কালারের এই স্মার্ট বাল্ব 11 বছর চলবে বলে দাবি করেছে চিনের কোম্পানিটি। Mi Home অ্যাপ থেকে এই বাল্ব কন্ট্রোল করা যাবে। Mi.com থেকে ক্রাউডফান্ডিং এর মাধ্যমে বিক্রি হবে Mi LED Smart Bulb।

শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হয়েছে Mi LED Smart Bulb। প্রথম 4,000 গ্রাহককে 999 টাকায় Mi LED Smart Bulb বিক্রি করবে Xiaomi। 10 দিনের মধ্যে 4,000 অর্ডার পেতে হবে কোম্পানিকে। প্রথম 4,000 জনের পরে এই স্মার্ট বাল্ব কিনতে 1,299 টাকা খরচ হবে। 20 মে থেকে এই বাল্ব শিপ করতে শুরু করবে চিনের কোম্পানিটি।  

Mi LED Smart Bulb এর ফিচার্স

Xiaomi জানিয়েছে 11 বছর চলবে Mi LED Smart Bulb। এই বাল্বে থাকছে 16 মিলিয়ান কালার সাপোর্ট। Alexa ও Google Assistant এর সাথে কাজ করতে পারবে এই স্মার্ট বাল্ব। স্মার্টফোনের সাথে সরাসরি কানেক্ট হয়ে Mi Home অ্যাপ থেকে এই বাল্ব কন্ট্রোল করা যাবে। এই অ্যাপ থেকে Mi LED Smart Bulb অন অথবা অফ করা যাবে। এছাড়াও শিডিউল, ব্রাইটনেস বদল ও আলোর রঙ বদল করা যাবে Mi Home অ্যাপ থেকে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »