বিক্রি শুরু হল Mi TV 4A Pro 32 ইঞ্চি স্মার্টটিভি

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 7 মার্চ 2019 12:48 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার বিক্রি শুরু হল Mi TV 4A Pro 32
  • এই টিভির দাম 12,999 টাকা।
  • Flipkart, Mi.com আর Mi Home স্টোর থেকে এই টিভি কেনা যাবে

Mi TV 4A Pro 32 এর দাম 12,999 টাকা

ফেব্রুয়ারী মাসে Redmi Note 7 আর Redmi Note 7 Pro এর সাথেই ভারতে লঞ্চ হয়েছিল Mi TV 4A Pro 32। বৃহস্পতিবার ভারতে বিক্রি শুরু হল এই টিভি। Flipkart, Mi.com আর Mi Home স্টোর থেকে এই টিভি কেনা যাবে। এই টিভিতে বিল্ট ইন Chromecast আর Google Play সাপোর্ট থাকছে। থাকছে Google এর ভয়েস কমান্ড আর ব্লুটুথ রিমোট।

ভারতে Mi TV 4A Pro 32 এর দাম

Mi TV 4A Pro 32 এর দাম 12,999 টাকা। বৃহস্পরিবার দুপুর 12 টায় শুরু হবে সেল। Flipkart, Mi.com আর Mi Home স্টোর থেকে এই টিভি কেনা যাবে।

Mi TV 4A Pro 32 স্পেসিফিকেশান

Mi TV 4A Pro 32 তে থাকছে একটি 32 ইঞ্চি HD Ready (1366x768 পিক্সেলস) ডিসপ্লে প্যানেল। এই প্যানেলে থাকছে 60 Hz রিফ্রেশ রেট আর 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল। থাকছে দুটি 20W স্পিকার। এই টিভিতে Android TV (Android 8.1 Oreo) অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব PatchWall স্কিন।  টিভির চিতরে থাকছে  Cortex-A53 প্রসেসার আর Mali-450 MP3 GPU। থাকছে 1GHB RAM আর 8GB স্টোরেজ।

কানেক্টিভিটির জন্য Mi TV 4A Pro 32 তে রয়েছে দুটি USB 2.0 পোর্ট, তিনটি HDMI পোর্ট, ইথারনেট, AV কম্পোনেন্ট, ইয়ারফোন আউট, আর Wi-Fi 802.11 b/g/n। Mi TV 4A Pro 32 এর ওজন 4 কিলোগ্রাম। থাকছে ইন বিল্ট Chromecast আর Google Play সাপোর্ট।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.