ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 ফেব্রুয়ারি 2026 18:05 IST
হাইলাইট
  • Nothing ফেব্রুয়ারি 14 ভারতে তাদের সর্বপ্রথম ফ্ল্যাগশিপ স্টোর খুলছে
  • সেই স্টোরে CMF Buds 2 মাত্র 99 টাকায় পাওয়া যাবে
  • Nothing Phone 3 কিনলে 5,999 টাকার ইয়ারবাডস ফ্রি থাকছে

Nothing will sell the CMF Buds 2 for just Rs. 99 at its new Bengaluru store

Photo Credit: CMF

2,299 টাকা দামের ইয়ারবাডস মাত্র 99 টাকায়। শুনতে অবাক লাগলেও Nothing বাস্তবে এমনই অফার নিয়ে হাজির হয়েছে। সংস্থাটি তাদের CMF সাব-ব্র্যান্ডের CMF Buds 2 সরাসরি 2,200 টাকা ডিসকাউন্টে বিক্রির ঘোষণা করেছে। নাথিং ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে আগামীকাল, ফেব্রুয়ারি 14 ভারতে তাদের সর্বপ্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করতে চলেছে। অবিশ্বাস্য অফারটি সেই দোকানে আসা ক্রেতাদের জন্য প্রযোজ্য হবে। শোরুমের দরজা সকাল ন'টার সময় খোলা হবে। ডিসকাউন্ট স্টোর খোলার 99 মিনিট পর্যন্ত চালু থাকবে। তারপর দাম আবার 2,299 টাকাতেই ফিরে যাবে। কিন্তু ফোন কিনলে ইয়ারবাডস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে কোম্পানি।

CMF Buds 2 মাত্র 99 টাকায় দিচ্ছে Nothing

শনিবার বেঙ্গালুরুতে নাথিং এর ফ্ল্যাগশিপ স্টোর খুলছে৷ সেখানে 99 টাকায় ইয়ারবাডস পাওয়া যাবে। দোকান খোলার প্রথম 99 মিনিটের মধ্যে যারা লাইনে থাকবেন, তারাই 2,200 টাকা ছাড়ে CMF Buds 2 বাড়ি আনতে পারবেন। মনে রাখবেন, এটি কোনও অনলাইন অফার নয়, ডিসকাউন্টের জন্য ক্রেতাদের নাথিং স্টোরে পা রাখতে হবে।

Advertisement

এছাড়াও, উদ্বোধনের দিন ক্রেতাদের জন্য স্মার্টফোনের সাথে বিনামূল্যে অডিও ডিভাইস অফার করতে চলেছে কোম্পানি। যারা Nothing Phone 3 কিনবেন, তারা Nothing Ear (a) সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এটি আলাদা করে কিনতে গেলে 5,999 টাকা খরচ হয়। আবার Nothing Phone 3a, Phone 3a Pro, Phone 3a Lite, বা CMF Phone 2 Pro কিনলে Buds 2 ফ্রি-তে পাওয়া যাবে।

নাথিং তাদের ফ্ল্যাগশিপ স্টোরের লঞ্চ ইভেন্টের দিন বিক্রিত সমস্ত পণ্যে তিন মাসের অতিরিক্ত ওয়ারেন্টি দেওয়ার ঘোষণা করেছে। স্টোরটির ঠিকানা হল, 660/1, 100 ফুট রোড, ফার্স্ট স্টেজ, ইন্দিরানগর, বেঙ্গালুরু, কর্ণাটক। আরও একটি চমক হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চাম্পিয়ন ট্রফি প্রদর্শন করবে নাথিং। কারণ তারা এখন বিরাট কোহলির দলের স্পনসর।

প্রসঙ্গত, CMF Buds 2 গত বছর জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল। এটি একটি  হাই-পারফরম্যান্স ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস (টিডব্লিউএস)৷ ইয়ারবাডটি শক্তিশালী ব্যাস, কার্যকরী নয়েজ ক্যান্সেলেশন, ও লম্বা ব্যাটারি লাইফের উপর ফোকাস রেখে ডিজাইন করা হয়েছে। এতে 48 ডেসিবেল পর্যন্ত হাইব্রিড ANC প্রযুক্তি আছে। ওয়্যারেবল ডিভাইসটি ছয়টি হাই ডেফিনিশন (HD) মাইক্রোফোনের সাথে এসেছে।

Advertisement

CMF Buds 2 মডেলে IP55 জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে। এটি ডুয়াল ডিভাইস কানেকশন সাপোর্ট করে। ইয়ারবাডসে মোট 55 ঘন্টা প্লেব্যাক টাইম রয়েছে। 10 মিনিটের চার্জে 7.5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। দ্রুত পেয়ারিং করার জন্য ব্লুটুথ 5.4 ভার্সন আছে। ইউজাররা Nothing X অ্যাপের মাধ্যমে ইয়ারবাডসের সেটিংস কাস্টমাইজ করতে পারবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.