স্মার্টফোনের পর এবার স্মার্টটিভি নিয়ে আসছে OnePlus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জুলাই 2019 17:39 IST
হাইলাইট
  • OnePlus এর তৈরী টিভি নিয়ে জল্পনা তুঙ্গে
  • 2019 সালে এই টিভি লঞ্চ হবে এই টিভি
  • OnePlus টিভির রিমোটে রয়েছে Bluetooth v4.2 কানেক্টিভিটি

স্মার্টটিভি লঞ্চ করবে OnePlus

অনেক দিন ধরেই টেক দুনিয়ায় OnePlus এর তৈরী টিভি নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই এই বিষয়ে একাধিকবার মুখ খুলেছে কোম্পানির প্রধান। এবার এক ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইটে RC-001A নামে একটি রিমোটের সার্টিফিকেশন দেখা গিয়েছে। অনেকেই বলছেন এটাই OnePlus এর প্রথম স্মার্ট টিভির রিমোট। গত বছর শেনজেনের কোম্পানিটি জানিয়েছিল সম্পূর্ণ কানেক্টেড ফিচার সহ লঞ্চ হবে প্রথম টিভি। কোম্পানির সিইও পিট লাউ বলেছিলেন “প্রিমিয়াম ফ্ল্যাগশিপ” ফিচার সহ লঞ্চ হবে প্রথম OnePlus টিভি।

Bluetooth SIG ওয়েবসাইটে লিস্টিং এ OnePlus টিভির রিমোটে Bluetooth  v4.2 কানেক্টিভিটি দেখা গিয়েছে। অর্থাৎ চিনের কোম্পানির প্রথম টিভির রিমোটে থাকতে পারে Bluetooth কানেক্টিভিটি।

Advertisement

সম্প্রতি ট্যুইটারে ইশান অগ্রবাল জানিয়েছেন, OnePlus TV এর সাথে যুক্ত এক ব্যক্তি মারফৎ জানা গিয়েছে শিঘ্রই লঞ্চ হবে এই প্রোডাক্ট। কবে এই টিভি লঞ্চ হবে জানা যায়নি। আপাতত শুধুমাত্র ভারতে এই টিভি লঞ্চ হবে না গোটা বিশ্ব জুড়ে OnePlus TV লঞ্চ হবে জানা যায়নি।

গত বছর সেপ্টেম্বর মাসে OnePlus সিইও পিট লাউ জানিয়েছিলেন শিঘ্রই টিভি নিয়ে আসবে কোম্পানি। তিনি জানিয়েছিলেন OnePlus TV এর মাদজ্যমে গ্রাহকরা ফ্ল্যাগশিপ টিভির অভিজ্ঞতা পাবেন।

গত বছর OnePlus ফোরামে কোম্পানির প্রথম টিভির নাম কী হবে তা জানার জন্য প্রশ্ন করেছিল OnePlus। ইতিমধ্যেই OnePlus একটি আলাদা টিভি ডেভেলপমেন্ট দল তৈরী করেছে। এবার OnePlus TV লঞ্চ সময়ের অপেক্ষা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus TV, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.