Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুলাই 2026 18:47 IST
হাইলাইট
  • Samsung Galaxy Glasses গুগলের নতুন Android XR প্ল্যাটফর্মে চলে
  • এটি বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোনের সঙ্গে এসেছে
  • Samsung Galaxy Glasses-এ 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে

Samsung has unveiled its first AI-powered smart glasses

Samsung Galaxy Glasses বুধবার চলতি বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে উন্মোচিত হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির প্রথম AI স্মার্টচশমা। ওয়্যারেবল ডিভাইসটি গুগলের নতুন Android XR প্ল্যাটফর্মে চলে। এতে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন আছে, যার মাধ্যমে গান শোনা এবং কথা বলা যায়। এর সঙ্গে ক্যামেরাও রয়েছে, যা ছবি ও ভিডিও তুলতে সক্ষম। Samsung তাদের প্রথম AI চশমায় Qualcomm-এর Snapdragon AR1 Gen 1 প্রসেসর ব্যবহার করেছে। এতে কোনও স্ক্রিন বা AR ডিসপ্লে নেই৷ তাই বাইরে থেকে সাধারণ সানগ্লাস বা পাওয়ার চশমার মতো দেখতে লাগে।

Samsung Galaxy Glasses স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং-এর নতুন ইন্টেলিজেন্ট আইওয়্যারে বিল্ট-ইন ক্যামেরা আছে, যা ব্যবহারকারী কি দেখতে পাচ্ছেন তা AI-কে বুঝতে সাহায্য করে। ইউজার Gemini AI-এর মাধ্যমে আশেপাশের পরিবেশ সম্পর্কে প্রশ্ন করতে পারবে। একইসঙ্গে, এটি পথনির্দেশ দেবে এবং রিয়েল টাইমে অন্য ভাষা অনুবাদ করবে।

স্যামসাং স্মার্ট গ্লাসেস মডেলের ব্যাটারি একবার চার্জে টানা নয় ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়াও, চার্জিং কেস থেকে সাতবার ফুল চার্জ দেওয়া যাবে। স্মার্টচশমাটি দীর্ঘ বার্তার সারাংশ তৈরি, হোয়াইটবোর্ড থেকে মিটিং নোট সংগ্রহ, এবং সেই তথ্য স্যামসাং নোটসে সংরক্ষণ করতে সক্ষম।

ভয়েস কমান্ড ও সংযুক্ত Galaxy ডিভাইসের মাধ্যমে জেসচার কন্ট্রোলের মাধ্যমেও Samsung AI স্মার্টগ্লাস ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা কল চলাকালীন লাইভ ভিজ্যুয়াল শেয়ার করতে পারবে। হ্যান্ডস ফ্রি অবস্থায় ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গি (পয়েন্ট অফ ভিউ) থেকে ভিডিও রেকর্ডিং সম্ভব হবে।

এক কথায়, Samsung-এর প্রথম স্মার্টগ্লাস গ্যালাক্সি স্মার্টফোনের এক্সটেনশন হিসেবে কাজ করবে। ফোন হাতে না নিয়েই AI-এর সাহায্যে বিভিন্ন কাজ পরিচালনা করা যাবে। চশমাটি গুগলের নতুন অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে জেমিনাই প্রধান এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।

Samsung নিজে স্মার্টগ্লাসের ফ্রেম তৈরি না করে Wabey Parker ও Gentle Monster-এর সঙ্গে হাত মিলিয়েছে। দুই সংস্থাই নিজেদের স্বতন্ত্র স্টাইল অনুযায়ী ফ্রেম ডিজাইন করেছে। Wabey Parker ক্লাসিক স্টাইল ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী স্টাইলের উপর গুরুত্ব দিয়েছে।

অন্য দিকে, Gentle Monster ফ্যাশন-কেন্দ্রিক এবং আধুনিক নকশা রেখেছে। প্রসঙ্গত, Samsung আজ স্মার্টগ্লাসের দাম ঘোষণা করেনি। সংস্থা জানিয়েছে, তারা চশমাটি চলতি বছর বাছাই করা কয়েকটি মার্কেটে লঞ্চ করা হবে। লঞ্চের সময় কাছে এলে এটি কোন কোন দেশে পাওয়া যাবে ও দাম সম্পর্কিত তথ্য প্রকাশ হবে বলে আশা করা করা যায়। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  2. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  3. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  4. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  5. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  6. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  7. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
  8. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
  9. Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান
  10. Lava Smart 4 স্রেফ 8,499 টাকায় দেশে লঞ্চ হল, এত সস্তায় কেমন ফিচার্স দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.