20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে নতুন Xiaomi ফিটনেস ব্যান্ডে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জানুয়ারী 2019 10:42 IST
হাইলাইট
  • নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে Xiaomi –র সাব ব্র্যান্ড Huami
  • Amazfit Cor 2 তে থাকছে 20 দিন ব্যাটারি ব্যাক আপ
  • চিনে Amazfit Cor 2 এর দাম 299 ইউয়ান (প্রায় 3,100 টাকা)

হার্ট রেট সেন্সারের সাথেই Amazfit Cor 2 তে থাকছে অটোমেটিক স্লিপ সেন্সার

চিনে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে Xiaomi –র সাব ব্র্যান্ড Huami। নতুন Amazfit Cor 2 দেখতে অনেকটাই গত বছর লঞ্চ হওয়া Amazfit Cor  এর মতো। বিভিন্ন পেমেন্ট সিস্টেম সাপোর্টের জন্য থাকছে NFC। ভারতে ২০১৮ সালের সেপ্টেম্বরে 3,999 টাকায় লঞ্চ হয়েছিল Amazfit Cor।

Amazfit Cor 2 এর দাম

চিনে Amazfit Cor 2 এর দাম 299 ইউয়ান (প্রায় 3,100 টাকা)। এখন শুধুমাত্র চিনে এই ফিটনেস ব্যান্ড পাওয়া যাচ্ছে। শুধুমাত্র কালো রঙে এই ডিভাইস পাওয়া যাবে।

Advertisement

Amazfit Cor 2 স্পেসিফিকেশান

হার্ট রেট সেন্সারের সাথেই Amazfit Cor 2 তে থাকছে অটোমেটিক স্লিপ সেন্সার। শুধু কতক্ষণ ঘুম নয়, ঘুম কেমন হচ্ছে তা ও জানাবে নতুন ফিটনেস ট্র্যাকার। থাকছে 160 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে একবার চার্জ করে 20 দিন ব্যবহার করা যাবে এই ডিভাইস। Amazfit Cor 2 তে থাকছে একটি 1q.23 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। স্মার্টফোনের সাথে Bluetooth এর মাধ্যমে কানেক্ট হবে এই ডিভাইস।

50 মিটার পর্যন্ত জলের চাপ সহ্য করতে পারবে Amazfit Cor 2। আউটডোর রানিং, ইনডোর রানিং, সাইক্লিং,ওয়াকিং সহ একাধিক এক্সসারসাইজ মোডঃ থাকছে এই ফিটনেস ব্যান্ডে।

Amazfit Cor 2 ফোনের অন্যতম প্রধান আকর্ষন ডিফাইসের ভিতরে থাকা NFC। চিনে বিভিন্ন পেমেন্ট সিস্টেম সাপোর্ট করবে এই ডিভাইস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  2. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  3. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  4. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  5. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  6. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  7. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  8. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  9. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  10. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.