20 দিন ব্যাক-আপ সহ ভারতে আসছে Amazfit T-Rex

জুনের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসছে Amazfit T-Rex। Huami জানিয়েছে এই স্মার্টওয়াচে 20 দিন পর্যন্ত ব্যাক-আপ পাওয়া যাবে।

20 দিন ব্যাক-আপ সহ ভারতে আসছে Amazfit T-Rex

Amazfit T-Rex

বিজ্ঞাপন

জুনের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসছে Amazfit T-Rex। Huami জানিয়েছে এই স্মার্টওয়াচে 20 দিন পর্যন্ত ব্যাক-আপ পাওয়া যাবে। থাকছে মিলিটারি সার্টিফিকেশন, অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও জুনের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হবে Amazfit Bip S।

Amazfit T-Rex-এর সম্ভাব্য দাম

মোট পাঁচটা রঙে পাওয়া যাবে Amazfit T-Rex। চিনে এই স্মার্টওয়াচের দাম 799 ইউয়ান (প্রায় 8,400 টাকা)। যদিও ভারতে এর থেকে বেশি দামে লঞ্চ হতে পারে নতুন এই স্মার্টওয়াচ।

Amazfit T-Rex স্পেসিফিকেশন

Amazfit T-Rex-এ থাকছে 1.3 ইঞ্চি AMOLED ডিসপ্লে। থাকছে পিপিজি হার্ট রেট সেন্সর, থ্রি অ্যাক্সিস অ্যাকসেলেরোমিটার। জিওম্যাগনেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। থাকছে Bluetooth 5.0। এছাড়াও লোকেশন ট্র্যাকিংয়ের জন্য রয়েছে GPS + GLONASS। এই স্মার্টওয়াচে থাকছে 370 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 20 দিন চলবে Amazfit T-Rex। স্মার্টওয়াচের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে দুই ঘণ্টা সময় লাগবে। থাকচগে %ATM ওয়াটার রেসিস্ট্যান্ট। নতুন এই স্মার্টওয়াচের ওজন 58 গ্রাম।

Amazfit T-Rex-এ 14 টা স্পোর্টস মোড ট্র্যাকিং থাকছে। থাকছে 24 ঘণ্টা হার্ট রেট সেন্সর। এছাড়াও স্মার্টফোনের সব নোটিফিকেশন এই স্মার্টওয়াচে দেখে নেওয়া যাবে। থাকছে মোবাইল পেমেন্ট সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »