ভারতে দুটি স্মার্টওয়াচ লঞ্চ করল Xiaomi Huami

এই দুটি ডিভাইসই Android ও iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। অলওয়েজ অন ডিসপ্লে সহ Amazfit Bip তে 45  দিন ব্যাক আপ পাওয়া যাবে।

ভারতে দুটি স্মার্টওয়াচ লঞ্চ করল Xiaomi Huami

Amazfit Bip (বাঁ দিকে); Amazfit Stratos (ডান দিকে)

হাইলাইট
  • ভারতে Amazfit Bip আর Stratos মডেল দুটি লঞ্চ হয়েছে
  • Amazfit Bip এর দাম 5,499 টাকা
  • Amazfit Stratos এর দাম 15,999 টাকা
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Xiaomi-র অধীনে থাকা Huami ব্র্যান্ডের Amazfit সিরিজের স্মার্টওয়াচ। মঙ্গলবার ভারতে Amazfit Bip আর Stratos মডেল দুটি লঞ্চ হয়েছে। এই দুটি ডিভাইসই Android ও iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। অলওয়েজ অন ডিসপ্লে সহ Amazfit Bip তে 45  দিন ব্যাক আপ পাওয়া যাবে। Amazfit Bip এর দাম 5,499 টাকা। অন্যদিকে Amazfit Stratos তে একটি বৃত্তাকার ডিসপ্লে থাকবে। Amazfit Stratos এর দাম 15,999 টাকা।

Amazfit Bip স্পেসিফিকেশান

Amazfit Bip এ রয়েছে একটি 1.28 ইঞ্চি ট্রান্সফ্লেকটিভ অলওয়েজ-অন ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশান176x176 পিক্সেলস। এই ঘড়িতে Gorilla Glass 3 আর 2.5D কার্ভড গ্লাস ব্যবহার হয়েছে। IP68 সার্টিফায়েড এই স্মার্টওয়াচে PPG হার্ট রেট সেন্সার, ট্রাইঅ্যাক্সিয়াল অ্যাক্সেরেশান সেন্সার, জিওমেট্রিক সেন্সার, বায়োমেট্রিক প্রেশান সেন্সার, GPS সহ একাধিক সেন্সার থাকবে। এর সাথেই Amazfit Bip এর ভিতরে একটি 190 mAh ব্যাটারি থাকবে। কোম্পানি জানিয়েছে সাধারন ব্যবহারে এক চার্জে 30 দিন এই স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে।

Amazfit Stratos স্পেসিফিকেশান

Amazfit Stratos এ একটি 1.34 ইঞ্চি (320x320 পিক্সেলস) বৃত্তাকার LCD ডিসপ্লে ব্যবহার হয়েছে। Amazfit Stratos এর ভিতরে একটি 1.2 GHz ডুয়াল-কোর চিপসেট, 512MB RAM আর 4GB স্টোরেজ থাকবে। এই স্মার্টওয়াচে থাকবে এয়ার প্রেশান সেন্সার, অয়াম্বিয়েন্ট লাইট সেন্সার, জিওমেট্রিক সেন্সার, জাইরোস্কোপ, অপটিকাল হার্ট রেট সেন্সার, ট্রাইঅ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার সহ একাধিক সেন্সার। ওয়াটার রেসিস্ট্যান্ট এই স্মার্টওয়াচে একটি 290 mAh ব্যাটারি থাকবে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »