অপেক্ষা শেষ, আজই কেনা যাবে দুটি নতুন Xiaomi স্মার্টটিভি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জানুয়ারী 2019 09:58 IST
হাইলাইট
  • Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা
  • Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল 22,999 টাকায় পাওয়া যাবে
  • Flipkart, Mi.com আর Mi Home থেকে এই টিভি দুটি কেনা যাবে

Flipkart, Mi.com আর Mi Home থেকে Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল দুটি কেনা যাবে

সম্প্রতি ভারতে Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল লঞ্চ করেছে Xiaomi। দুটি টিভিতেই কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস থাকছে। Mi TV 4X Pro তে থাকছে 2GB RAM আর 8GB স্টোরেজ। তবে Mi TV 4A Pro তে থাকছে 1GB RAM আর 8GB স্টোরেজ। 55 ইঞ্চি মডেলে রয়েছে 4K 10bit প্যানেল আর 43 ইঞ্চি মডেলে রয়েছে 1080p 8bit প্যানেল। মঙ্গলবার এই দুটি টিভি বিক্রি শুরু হচ্ছে।

 

আরও পড়ুন: ভারতে নতুন সাউন্ডবার নিয়ে এল Xiaomi

Advertisement

 

Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেলের দাম

ভারতে Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা। তবে Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল 22,999 টাকায় পাওয়া যাবে। Flipkart, Mi.com আর Mi Home থেকে এই টিভি দুটি কেনা যাবে। মঙ্গলবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে।

 

আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7

 

Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেলের ফিচার্স

দুটি টিভিতেই থাকছে 20W স্পিকার। থাকছে পাতলা বেজেল। বিল্ট ইন Chromecast সাপোর্ট থাকবে টিভিগুলিতে। থাকছে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস।

Advertisement

 

আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন

 

55 ইঞ্চি মডেলে রয়েছে 4K 10bit প্যানেল আর 43 ইঞ্চি মডেলে রয়েছে 1080p 8bit প্যানেল। Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলে থাকছে Wi-Fi 802.11 b/g/n (2.4GHz/5GHz), Bluetooth v4.2, তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, একটি S/PDIF পোর্ট আর একটি ইথারনেট পোর্ট। Mi TV 4X Pro তে থাকছে 2GB RAM আর 8GB স্টোরেজ। তবে Mi TV 4A Pro তে থাকছে 1GB RAM আর 8GB স্টোরেজ।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.