বৃহস্পতিবার নতুন Redmi Note 7 ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ, 48MP রিয়ার ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।
তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Redmi Note 7
সব জল্পনার অবসান করে ‘Redmi by Xiaomi' সাব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন লঞ্চ হল। বৃহস্পতিবার চিনে নতুন Redmi Note 7 ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ, 48MP রিয়ার ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। সম্প্রতি Xiaomi –র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। Redmi Note 7 এই সাব-ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন।
আরও পড়ুন: ভারতে দুটি নতুন স্মার্টটিভি নিয়ে এল Xiaomi
3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 7 এর দাম 999 ইউয়ান (প্রায় 10,300 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7 কিনতে 1,199 ইউয়ান (12,400 টাকা) খরচ হবে। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,500 টাকা)। 15 জানুয়ারি থেকে চিনে Redmi Note 7 বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
ডুয়াল সিম Redmi Note 7 এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
আরও পড়ুন: Redmi 6 Pro এর দাম কমালো Xiaomi
Redmi Note 7 ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro
কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications