2,000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে Redmi Note 5 Pro। দাম কমেছে দুটি ভেরিয়েন্টের।
12,999 টাকা থেকে Redmi Note 5 Pro ফোনের দাম শুরু হচ্ছে
গত বছরের শুরুতে লঞ্চ হয়েছিল Redmi Note 5 Pro। ইতিমধ্যেই বাজারে সুপারহিট এই মিডরেঞ্জ স্মার্টফোন। এবার ভারতে এই ফোনের দাম কমালো Xiaomi। 2,000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে Redmi Note 5 Pro। দাম কমেছে দুটি ভেরিয়েন্টের।
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান
4GB RAM ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমলেও 6GB RAM ভেরিয়েন্টের দাম কমেছে 2,000 টাকা। এখন 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 12,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 13,999 টাকা।
ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
আরও পড়ুন: আরও সস্তা হল Mi A2, কত দামে পাওয়া যাচ্ছে এই ফোন?
Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও
কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
1666 Amsterdam Developer Apologises for AI Assets in Playable Demo, Promises No AI in Final Game
Oppo Working on Improving User Experience With ColorOS 17 Update, Executive Says No New Features or Major Design Updates Expected