আগামী সপ্তাহে আসছে Xiaomi -র প্রথম স্মার্টওয়াচ, ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 অক্টোবর 2019 14:28 IST
হাইলাইট
  • স্মার্টওয়াচের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon Wear 3100 চিপসেট
  • এই স্মার্টওয়াচে সেলুলার কানেক্টিভিটি থাকবে
  • থাকবে একটি মাইক্রোফোন ও স্পিকার

5 নভেম্বর লঞ্চ হতে পারে Xiaomi -র প্রথম স্মার্টওয়াচ

Photo Credit: Weibo/ Xiaomi

আগামী সপ্তাহে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করতে পারে Xiaomi। এবার কোম্পানির প্রথম স্মার্টওয়াচের ছবি প্রকাশ করল চিনের কোম্পানিটি। Apple Watch ডিজাইন থেকে অনুপ্রাণিত নতুন Xiaomi Watch এর ডিজাইন। কালো ও রূপালী রঙে লঞ্চ হবে এই স্মার্টওয়াচ।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi প্রধান লেই জুন Xiaomi Watch এর ছবি প্রকাশ করেছেন। জুন জানিয়েছেন দুটি রঙে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। থাকছে থ্রি ডি কার্ভড গ্লাস। স্মার্টওয়াচের ডান দিকে একটি ক্রাউন থাকছে।

Advertisement

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অন্য একটি ছবি প্রকাশ করেছে Xiaomi -র সাব ব্র্যান্ড Mijia। সেখানে ঘড়ির ক্রাউনের নীচে মাইক্রোফোন দেখা গিয়েছে। ডিসপ্লের উপরে আইকন দেখে মনে হচ্ছে এই স্মার্টওয়াচে সেলুলার কানেক্টিভিটি থাকবে। স্মার্টফোন ছাড়াই ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে পারবে এই ডিভাইস। কোম্পানি জানিয়েছে Xiaomi Watch এ ই-সিম কানেক্টিভিটি থাকবে।

গোপনীয়তা রক্ষায় WhatsApp এ যোগ হল নতুন ফিচার

5 নভেম্বর চিনে লঞ্চ হবে Xiaomi Watch
ছবি: Weibo/ Mijia

Advertisement

8,000 টাকা দামে চাই ভালো ক্যামেরা, ব্যাটারি আর পারফর্মেন্স? সেরা ফোনগুলি দেখে নিন

Xiaomi Watch এ ই-সিম ছাড়াও থাকছে NFC, GPS আর Wifi কানেক্টিভিটি। স্মার্টওয়াচের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon Wear 3100 চিপসেট। সাথে থাকছে একটি বড় ব্যাটারি। কোম্পানির প্রথম স্মার্টওয়াচে থাকতে পারে কোম্পানির নিজস্ব Wear OS অপারেটিং সিস্টেম।

5 নভেম্বর চিনে লঞ্চ হতে পারে Xiaomi Watch। একই ইভেন্ট থেকে লঞ্চ হতে পারে Mi TV 5 সিরিজের নতুন স্মার্টটিভি আর Mi CC9 Pro স্মার্টফোন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Watch, Mi Watch, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.