Xiaomi Watch এ ই-সিম কানেক্টিভিটি ছাড়াও থাকছে NFCm GPS আর Wifi কানেক্টিভিটি। স্মার্টওয়াচের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon Wear 3100 চিপসেট। সাথে থাকছে একটি বড় ব্যাটারি।
Photo Credit: Weibo/ Xiaomi
5 নভেম্বর লঞ্চ হতে পারে Xiaomi -র প্রথম স্মার্টওয়াচ
আগামী সপ্তাহে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করতে পারে Xiaomi। এবার কোম্পানির প্রথম স্মার্টওয়াচের ছবি প্রকাশ করল চিনের কোম্পানিটি। Apple Watch ডিজাইন থেকে অনুপ্রাণিত নতুন Xiaomi Watch এর ডিজাইন। কালো ও রূপালী রঙে লঞ্চ হবে এই স্মার্টওয়াচ।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi প্রধান লেই জুন Xiaomi Watch এর ছবি প্রকাশ করেছেন। জুন জানিয়েছেন দুটি রঙে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। থাকছে থ্রি ডি কার্ভড গ্লাস। স্মার্টওয়াচের ডান দিকে একটি ক্রাউন থাকছে।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অন্য একটি ছবি প্রকাশ করেছে Xiaomi -র সাব ব্র্যান্ড Mijia। সেখানে ঘড়ির ক্রাউনের নীচে মাইক্রোফোন দেখা গিয়েছে। ডিসপ্লের উপরে আইকন দেখে মনে হচ্ছে এই স্মার্টওয়াচে সেলুলার কানেক্টিভিটি থাকবে। স্মার্টফোন ছাড়াই ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে পারবে এই ডিভাইস। কোম্পানি জানিয়েছে Xiaomi Watch এ ই-সিম কানেক্টিভিটি থাকবে।
গোপনীয়তা রক্ষায় WhatsApp এ যোগ হল নতুন ফিচার
![]()
5 নভেম্বর চিনে লঞ্চ হবে Xiaomi Watch
ছবি: Weibo/ Mijia
8,000 টাকা দামে চাই ভালো ক্যামেরা, ব্যাটারি আর পারফর্মেন্স? সেরা ফোনগুলি দেখে নিন
Xiaomi Watch এ ই-সিম ছাড়াও থাকছে NFC, GPS আর Wifi কানেক্টিভিটি। স্মার্টওয়াচের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon Wear 3100 চিপসেট। সাথে থাকছে একটি বড় ব্যাটারি। কোম্পানির প্রথম স্মার্টওয়াচে থাকতে পারে কোম্পানির নিজস্ব Wear OS অপারেটিং সিস্টেম।
5 নভেম্বর চিনে লঞ্চ হতে পারে Xiaomi Watch। একই ইভেন্ট থেকে লঞ্চ হতে পারে Mi TV 5 সিরিজের নতুন স্মার্টটিভি আর Mi CC9 Pro স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Infinix GT NX Controller With Pixel-Level FPS Touchpad, GT NX Station Cooling Dock Unveiled