সাবধান! গোটা দেশে দেড় কোটি ফোনে পৌঁছেছে এই ম্যালওয়্যার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2019 20:04 IST
হাইলাইট
  • বিশ্বব্যাপী আড়াই কোটি Android ফোনে “এজেন্ট স্মিথ" ম্যালওয়্যার পৌঁছেছে
  • থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে এই ম্যালওয়্যার ছড়িয়েছে
  • গোটা দেশে দেড় কোটি ফোনে পৌঁছেছে এই ম্যালওয়্যার

আড়াই কোটি Android ফোনে “এজেন্ট স্মিথ” নামে নতুন এক ম্যালওয়্যার প্রবেশ করেছে

বিশ্বব্যাপী আড়াই কোটি Android ফোনে “এজেন্ট স্মিথ” নামে নতুন এক ম্যালওয়্যার প্রবেশ করেছে। এর মধ্যে ভারতে দেড় কোটি ফোনে পৌঁছে এই ম্যালওয়্যার। সম্প্রতি চেক পয়েন্ট রিসার্চ রিপোর্টে এই খবর জানানো হয়েছে। শুরুতে গুগল অ্যাপ হিসাবে এই ম্যালওয়্য্যার ফোনে প্রবেশ করে। পরে সব গুগল অ্যাপ এর পরিবর্তে এই ম্যালওয়্যার নিজের অ্যাপলিকেশন ইনটল করে নেয়। গ্রাহকের অজান্তেই এই ঘটনা ঘটছে। এছাড়াও সুরক্ষা সম্পর্কিত ‘লটুর' নামের একটি ম্যালওয়্যার সামনে এসেছে।

চেক পয়েন্ট রিসার্চ জানিয়েছে ভুয়ো অ্যাপ ইনস্টল করে ফোনে বিজ্ঞাপন দেখিয়ে বিপুল টাকা উপার্জন করছে “এজেন্ট স্মিথ” ম্যালওয়্যার। তবে গ্রাঝকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার। বিজ্ঞাপন দেখানো ছাড়া “এজেন্ট স্মিথ” ঠিক কী ধরনের কাজ করছে তা বোঝা যায়নি।

সম্প্রতি সামনে আসা “হামিংবার্ড”, “কপিক্যাট” ম্যালওয়্যারের মতোই দ্রুত ছড়িয়ে পড়ছে “এজেন্ট স্মিথ”। এই ধরনের ম্যালওয়্যারগুলি বিজ্ঞাপন দেখিয়ে কয়েক কোটি ডলার রোজগার করেছে।

তাহ্ররড পার্টি অ্যাপ স্টোর ‘9Apps' থেকে “এজেন্ট স্মিথ” ছড়িয়ে পড়ছে। আরবি, হিন্দি, ইন্দোনেশিয়ান আর রাশিয়ান ভাষায় চলা ফোনে এই ম্যালওয়্যার বেশি দেখা গিয়েছে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এই ম্যালওয়্যার সবথেকে বেশি ছড়িয়ে পরেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Agent Smith, Malware, Check Point Research
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.