Amazon Music Unlimited প্ল্যান লঞ্চ হল, ফোনেই শোনা যাবে উচ্চমানের Ultra HD ও 3D গান, 6 মাস ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 জুন 2026 15:25 IST
হাইলাইট
  • Amazon Music Unlimited প্ল্যানে Ultra HD, ও Spatial Audio সাপোর্ট আছে
  • Prime সদস্যদের জন্য প্রথম ছয় মাস ফ্রি ট্রায়াল অফার করা হচ্ছে
  • নতুন প্ল্যানে উচ্চমানের সাউন্ড ফরম্যাটে গান শোনা যাবে

Amazon Music Unlimited costs Rs. 99 for Prime members

Photo Credit: Amazon

Amazon ভারতীয় সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন পেইড সাবস্ক্রিপশন পরিষেবা Amazon Music Unlimited লঞ্চের ঘোষণা করেছে। মার্কিন ই-কমার্স সংস্থাটি দাবি করছে, এটি উন্নত অডিও কোয়ালিটি এবং অতিরিক্ত ফিচারের মাধ্যমে প্রিমিয়াম মিউজিক স্ট্রিমিং অভিজ্ঞতা প্রদান করতে চলেছে। Amazon ব্যবহারকারীরা গান শোনার জন্য শীঘ্রই তিনটি নতুন বিকল্পের মধ্যে মধ্যে নির্বাচন করতে পারবেন: ফ্রি ভার্সন, Prime ভার্সন, ও নতুন Amazon Music Unlimited প্ল্যান। শেষেরটি সবচেয়ে প্রিমিয়াম প্যাকেজ, যা বিজ্ঞাপন ছাড়াই 10 কোটির বেশি গান এবং পডকাস্টের অ্যাক্সেস দেবে। একইসঙ্গে, ইন্টারনেট ছাড়াই অফলাইনে শোনার জন্য গান ডাউনলোড করে রাখা যাবে।

Amazon Music Unlimited সাবস্ক্রিপনের সুবিধা

অ্যামাজন মিউজিক আনলিমিটেডের সবচেয়ে বড় আকর্ষণ হল অসাধারণ অডিও মান। এটি উচ্চমানের সাউন্ড ফরম্যাটে গান উপভোগ করতে দেবে। এতে HD, Ultra HD, ও Spatial Audio সাপোর্ট যুক্ত করা হয়েছে। কোম্পানি দাবি করছে, শিল্পীরা যে ভাবে গান বানিয়েছে এবং উপস্থান করতে চেয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে সেই অভিজ্ঞতার কাছাকাছি মানের শব্দ উপভোগ করা যাবে।

Advertisement

Dolby Atmos ও Spatial অডিও আরও গভীর এবং ত্রিমাত্রিক সাউন্ডের অভিজ্ঞতা দেবে। বর্তমান Amazon Prime সদস্যদের জন্য প্ল্যানের মাসিক সাবস্ক্রিপশন ফি 99 টাকা ধার্য করা হয়েছে। তবে সংস্থা ছয় মাসের ফ্রি ট্রায়াল অফার করবে। অর্থাৎ, প্রথম 180 দিনের জন্য বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে।

অন্য দিকে, যারা Prime মেম্বার নন, তারা প্রত্যেক মাসে 119 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন। নন-প্রাইম সদস্যদের জন্য তিন মাসের বিনামূল্যে ট্রায়াল দেওয়া হবে। তবে নতুন প্ল্যানের আড়ালে Amazon তাদের মিউজিক স্ট্রিমিং পরিষেবায় বড় পরিবর্তন এনেছে।

বিজ্ঞাপনমুক্ত গান শোনা ও অফলাইন ডাউনলোডের সুবিধা শুধু অ্যামাজন মিউজিক আনলিমিটেডে পাওয়া যাবে। আগামী জুলাই 2 থেকে প্রাইম সদস্যরা আর আগের মতো অ্যাড-ফ্রি মিউজিক উপভোগ করতে পারবে না। তাদেরকে উক্ত ফেসিলিটির জন্য বেছে নিতে হবে আনলিমিটেড প্ল্যান। অবশ্য প্রথম ছয় মাস ফ্রি ট্রায়াল থাকার ফলে এক টাকাও খরচ করতে হবে না।

Advertisement

অন্য দিকে, প্রাইম মেম্বারদের জন্য Amazon Music Prime ভার্সনে সমস্ত গান উপলব্ধ হবে। কিন্তু সেখানে বিজ্ঞাপন থাকবে ও ডাউনলোড করে অফলাইনে শোনার সুবিধা মিলবে না। Amazon নিশ্চিত করেছে, তারা শীঘ্রই একটি ফ্রি সংস্করণ আনবে। এটি সাবস্ক্রিপশন ছাড়াই গান এবং পডকাস্ট লাইব্রেরির অ্যাক্সেস দেবে। আসন্ন পরিষেবাটি বিজ্ঞাপন-সমর্থিত হবে। এতে পেইড প্ল্যানের তুলনায় সীমিত ফিচার থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  2. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  3. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  4. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  5. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  6. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  7. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  8. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  9. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  10. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.