Amazon Music Unlimited বিজ্ঞাপন ছাড়াই স্টুডিও কোয়ালিটির 10 কোটির বেশি গানে অ্যাক্সেস দেবে।
Photo Credit: Amazon
Amazon Music Unlimited costs Rs. 99 for Prime members
Amazon ভারতীয় সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন পেইড সাবস্ক্রিপশন পরিষেবা Amazon Music Unlimited লঞ্চের ঘোষণা করেছে। মার্কিন ই-কমার্স সংস্থাটি দাবি করছে, এটি উন্নত অডিও কোয়ালিটি এবং অতিরিক্ত ফিচারের মাধ্যমে প্রিমিয়াম মিউজিক স্ট্রিমিং অভিজ্ঞতা প্রদান করতে চলেছে। Amazon ব্যবহারকারীরা গান শোনার জন্য শীঘ্রই তিনটি নতুন বিকল্পের মধ্যে মধ্যে নির্বাচন করতে পারবেন: ফ্রি ভার্সন, Prime ভার্সন, ও নতুন Amazon Music Unlimited প্ল্যান। শেষেরটি সবচেয়ে প্রিমিয়াম প্যাকেজ, যা বিজ্ঞাপন ছাড়াই 10 কোটির বেশি গান এবং পডকাস্টের অ্যাক্সেস দেবে। একইসঙ্গে, ইন্টারনেট ছাড়াই অফলাইনে শোনার জন্য গান ডাউনলোড করে রাখা যাবে।
অ্যামাজন মিউজিক আনলিমিটেডের সবচেয়ে বড় আকর্ষণ হল অসাধারণ অডিও মান। এটি উচ্চমানের সাউন্ড ফরম্যাটে গান উপভোগ করতে দেবে। এতে HD, Ultra HD, ও Spatial Audio সাপোর্ট যুক্ত করা হয়েছে। কোম্পানি দাবি করছে, শিল্পীরা যে ভাবে গান বানিয়েছে এবং উপস্থান করতে চেয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে সেই অভিজ্ঞতার কাছাকাছি মানের শব্দ উপভোগ করা যাবে।
Dolby Atmos ও Spatial অডিও আরও গভীর এবং ত্রিমাত্রিক সাউন্ডের অভিজ্ঞতা দেবে। বর্তমান Amazon Prime সদস্যদের জন্য প্ল্যানের মাসিক সাবস্ক্রিপশন ফি 99 টাকা ধার্য করা হয়েছে। তবে সংস্থা ছয় মাসের ফ্রি ট্রায়াল অফার করবে। অর্থাৎ, প্রথম 180 দিনের জন্য বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে।
অন্য দিকে, যারা Prime মেম্বার নন, তারা প্রত্যেক মাসে 119 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন। নন-প্রাইম সদস্যদের জন্য তিন মাসের বিনামূল্যে ট্রায়াল দেওয়া হবে। তবে নতুন প্ল্যানের আড়ালে Amazon তাদের মিউজিক স্ট্রিমিং পরিষেবায় বড় পরিবর্তন এনেছে।
বিজ্ঞাপনমুক্ত গান শোনা ও অফলাইন ডাউনলোডের সুবিধা শুধু অ্যামাজন মিউজিক আনলিমিটেডে পাওয়া যাবে। আগামী জুলাই 2 থেকে প্রাইম সদস্যরা আর আগের মতো অ্যাড-ফ্রি মিউজিক উপভোগ করতে পারবে না। তাদেরকে উক্ত ফেসিলিটির জন্য বেছে নিতে হবে আনলিমিটেড প্ল্যান। অবশ্য প্রথম ছয় মাস ফ্রি ট্রায়াল থাকার ফলে এক টাকাও খরচ করতে হবে না।
অন্য দিকে, প্রাইম মেম্বারদের জন্য Amazon Music Prime ভার্সনে সমস্ত গান উপলব্ধ হবে। কিন্তু সেখানে বিজ্ঞাপন থাকবে ও ডাউনলোড করে অফলাইনে শোনার সুবিধা মিলবে না। Amazon নিশ্চিত করেছে, তারা শীঘ্রই একটি ফ্রি সংস্করণ আনবে। এটি সাবস্ক্রিপশন ছাড়াই গান এবং পডকাস্ট লাইব্রেরির অ্যাক্সেস দেবে। আসন্ন পরিষেবাটি বিজ্ঞাপন-সমর্থিত হবে। এতে পেইড প্ল্যানের তুলনায় সীমিত ফিচার থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch