WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 নভেম্বর 2025 13:16 IST
হাইলাইট
  • এলিট ডেটিং সার্ভিস কোম্পানি থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়
  • প্রথমে 1,950 টাকা রেজিস্ট্রেশন ফি চাওয়া হয়
  • মহিলার সঙ্গে দেখা করার কথা বললে অতিরিক্ত পেমেন্টের দাবি করা হয়

Bengaluru Man Lost Rs 32 Lakh in Online Dating Scam

Photo Credit: Unsplash/Mariia Shalabaieva

বৃদ্ধ বয়সে এসে হৃদয় তো ভাঙল, সেই সঙ্গে খোয়া গেল সারা জীবনের সঞ্চয়। বেঙ্গালুরুর এক নতুন জালিয়াতির ঘটনায় ফের সাইবার অপরাধীদের নিত্যনতুন কৌশল অবলম্বন করে লোক ঠকানোর ইঙ্গিত পাওয়া গেল। ডিজিটাল গ্রেফতারি নিয়ে সবাই সচেতন হওয়ার ফলে, এখন প্রতারকদের নতুন হাতিয়ার হয়ে উঠেছে অনলাইন রোমান্স। সম্প্রতি তেমনই একটি ঘটনায় 'হাই-সোসাইটি ডেটিং'-এর প্রলোভনে পড়ে WhatsApp-এ 32 লক্ষ টাকার বেশি হারিয়েছেন বেঙ্গালুরু শহরের 63 বছরের এক ব্যক্তি। চলুন জেনে নিই ঠিক কী ঘটেছে ও আপনি কীভাবে এই ধরনের স্ক্যাম থেকে সুরক্ষিত থাকবেন।

32 লক্ষ টাকার প্রতারণা কীভাবে ঘটল

রিপোর্ট অনুযায়ী, নিজেকে একটি 'এলিট ডেটিং সার্ভিস' কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে একজন ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে৷। তাঁকে টোপ দিয়ে বলা হয়, তিনি হাই-সোসাইটি মহিলাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। এর জন্য প্রথমে 1,950 টাকা রেজিস্ট্রেশন ফি চাওয়া হয়। তারপর বৃদ্ধকে তিন মহিলার ছবি পাঠিয়ে একজনকে বেছে নিতে বলা হয়। বার্ধক্যে সতেজ প্রেমের গন্ধ পেয়ে ওই ব্যক্তি রিতিকা নামের এক মহিলাকে পছন্দ করেন।

তারপর ওই ব্যক্তিকে মহিলার হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া হয়। তিনিও কথা বলতে শুরু করেন। সময় যত এগোয় আলাপচারিতা আরও গভীর হতে থাকে। বৃদ্ধ অনুভব করেন অনলাইনে এমন আন্তরিকতা ও ভালবাসা পেলে, বাস্তবে কেমন হবে। ফলে তিনি রিতিকার সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন। প্রতারকরা ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করছিল৷ এখান থেকেই তাদের খেলা শুরু।

যিনি প্রথম যোগাযোগ করে দিয়েছিলেন, সেই ব্যক্তি বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা চাইতে শুরু করে। মেম্বারশিপ আপগ্রেড, ভ্রমণ খরচ, ইত্যাদির নাম করে একের পর এক পেমেন্টের দাবি করা হয়। মহিলার প্রেমে অন্ধ হয়ে বৃদ্ধও টাকার পর টাকা দিতে থাকেন। কয়েক সপ্তাহ ধরে করা সেই পেমেন্টের অঙ্ক দাঁড়ায় প্রায় 32.2 লাখে।

যখন তিনি অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন, তখন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। ঠিক তখনই ব্যক্তি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার। এরপর তিনি স্থানীয় থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। সাইবারক্রাইম দপ্তরের কর্তারা জানাচ্ছেন, প্রতারিতদের মধ্যে অনেকেই লজ্জা ও সম্মানহানির ভয়ে অভিযোগ জানাতে চান না। ফলে প্রতারকরা নতুন শিকার খুঁজতে উৎসাহ পাচ্ছে।

Advertisement

আপনি কীভাবে সুরক্ষিত থাকবেন?

1. হোয়াটসঅ্যাপে অপরিচিত কেউ মেসেজ করলে তার পরিচয় আগে যাচাই করুন।
2. যাকে এখনও সামনা সামনি দেখেননি, তাকে বিশ্বাস করে টাকা পাঠাবেন না।
3. ব্যক্তিগত, আর্থিক তথ্য, বা OTP অনলাইনে কারোর সঙ্গে শেয়ার করবেন না।
4. অচেনা নম্বর থেকে ভিডিও কল রিসিভ করবেন না।
5. সন্দেহজনক কিছু বুঝলে পরিবারকে জানান ও পুলিশে অভিযোগ করুন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, India, Cybersecurity, Online Scam
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.