Facebook Messenger এ যোগ হল ডার্ক মোড

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 এপ্রিল 2019 13:46 IST
হাইলাইট
  • Facebook Messenger এ যোহগ হল ডার্ক মোড
  • ডার্ক মোডে Messenger অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো হয়ে যাবে
  • AMOLED ডিসপ্লে থাকলে ডার্ক মোডে ব্যাটারি ব্যাক আপ এ অনেকটা পার্থক্য থাকবে

Facebook Messenger এ যোগ হয়েছে ডার্ক মোড

অবশেষে Facebook Messenger এ যোহগ হল ডার্ক মোড। সম্প্রতি এক ব্লগ পোস্টে Facebook Messenger জানিয়েছে বিশ্বব্যাপী সব গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। গত বছর থেকেই ডার্ক মোড পরীক্ষা করছিল Facebook Messenger। গত বছর অক্টোবর মাসে এই ফিচার Facebook Messenger এ পৌঁছানোর কথা ছিল। সম্প্রতি বিশেষ ইমোজি ব্যবহার করে Facebook Messenger এ ডার্ক মোড ব্যবহার করা যাচ্ছিল। অবশেষে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে গেল।

নিজের ফোনে Facebook Messenger ডার্ক মোড এনেবেল করতে নিজের প্রোফাইল ছবির উপরে ট্যাপ করুন। এর পরে ‘Settings' সিলেক্ট করুন। এখানে আপনার নামের নীচে ডার্ক মোড সুইচ দেখতে পাবেন। এই সুইচ অন করে দিলে Facebook Messenger এ ডার্ক মোড এনেবেল হয়ে যাবে।

সম্প্রতি চাঁদের ইমোজি পাঠিয়ে Facebook Messenger এ ডার্ক মোড এনেবেল করা যাবে। নির্দিষ্ট এই ইমোজি পাঠালেই Messenger অ্যাপ এর মধ্যে ‘ডার্ক মোড' অন করার অপশান চলে আসবে।

ডার্ক মোডে Messenger অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো হয়ে যাবে। এর ফলে চোখে যেমন কম চাপ পড়বে একই ভাবে ব্যাটারি ব্যাক আপ বাড়াতে সাহায্য করবে ডার্ক মোড। বিশেষ করে ফোনে AMOLED ডিসপ্লে থাকলে ডার্ক মোডে ব্যাটারি ব্যাক আপ এ অনেকটা পার্থক্য চোখে পড়বে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Facebook Messenger
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.