ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস

Facebook অ্যালগরিদম কন্ট্রোলের জন্য প্রতিটি পোস্টে থ্রি-ডট মেনুতে একটি আলাদা বিভাগ যোগ করেছে।

ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস

Photo Credit: Unsplash/Mariia Berezovsky

Facebook has updated the three-dot menu to access Your Algorithm feature

হাইলাইট
  • Facebook ফিড ও রিলসে পছন্দের কনটেন্ট পেতে নতুন ফিচার
  • ইয়োর অ্যালগরিদমের ফিচারের সাহায্যে যোগ করা যাবে পছন্দের বিষয়বস্তু
  • Facebook ব্যবহারকারীর রুচি ও পছন্দ অনুযায়ী রেকমেন্ডেশন তৈরি করবে
বিজ্ঞাপন

অ্যালগরিদমের দুর্বোধ্য অঙ্ক আর আপনার পছন্দ ঠিক করে দেবে না। সোশ্যাল মিডিয়াতে কেমন কনটেন্ট দেখতে পাবেন, তার নিয়ন্ত্রণ আপনার হাতের মুঠোয়। Facebook ব্যবহারকারীদের জন্য এমনই সুবিধার ঘোষণা হয়েছে। ফেসবুক তখনই বেশি ব্যবহার করতে ইচ্ছা করে, যখন নিজের পছন্দের পোস্ট ও রিলস ফিডে দেখানো হয়। এতদিন লাইক, কমেন্ট, এবং সার্চের উপর ভিত্তি করে ইউজারদের পছন্দ ও অপছন্দের নাগাল পাওয়ার চেষ্টা করতো ফেসবুক। কিন্তু এবার থেকে ব্যবহারকারীদের হাতেই অ্যালগরিদমের কন্ট্রোল তুলে দিচ্ছে মার্ক জাকারবার্গের সংস্থা। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টুলের সাহায্যে নিজের ভাষায় ফেসবুককে জানানো যাবে, ফিড ও রিলসে ঠিক কেমন ধরনের কনটেন্ট দেখতে চান আপনি।

Facebook আনল Your Algorithm ফিচার

মেটা বুধবার তাদের ব্লগ পোস্টে "ইয়োর অ্যালগরিদম" ফিচারের ঘোষণা করেছে। এর সাহায্যে ইউজাররা কী ধরনের কনটেন্ট বা বিষয়বস্তু রিলস এবং ফিডে দেখতে চান, তা বেছে নিতে পারবেন। অর্থাৎ, ফেসবুক আপনার রুচি ও পছন্দ অনুযায়ী রেকমেন্ডেশন তৈরি করবে। যেখানে কোন ধরনের ভিডিও ও পোস্ট দেখতে চান, তা পুরোপুরি আপনার হাতে। অপছন্দের কনটেন্ট আর বিরক্ত করবে না।

ফেসবুক এই ফিচারের জন্য প্রতিটি পোস্টে থ্রি-ডট মেনুতে আলাদা একটি বিভাগ রেখেছে। সেখানে কোন পোস্ট বেশি দেখতে আগ্রহী এবং কোনটায় নয়, তা যোগ করার সুবিধা পাওয়া যাবে। ফেসবুক ফিড ও রিলসে দেখানো পোস্টগুলির ক্ষেত্রেও ফিডব্যাক দেওয়ার সুযোগ বাড়াচ্ছে মেটা।

নতুন আপডেটের পর Facebook ইউজাররা কোনও পোস্টে "ইন্টারেস্টেড" অথবা "নো ইন্টারেস্টেড" সিলেক্ট করে নিজেদের মতামত জানাতে পারবে। তারপর মেটা পছন্দ ও অপছন্দের বিষয় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে আরও কিছু অতিরিক্ত প্রশ্ন করতে পারে। ফলে কোন বিষয়গুলি বেশি দেখতে চান এবং কোনগুলি কম, তা সরাসরি ফেসবুককে জানানো যাবে। এতদিন এই সুবিধা ছিল না।

Meta জানিয়েছে, নিজের পছন্দের বিষয়গুলি আপডেট করার সঙ্গে সঙ্গেই ফেসবুকে কনটেন্টের সুপারিশ বদলে যাবে। যেখানে আগে লাইক, কমেন্ট, ও কনটেন্ট দেখার অভ্যাস বিশ্লেষণ করে প্রাসঙ্গিক পোস্ট ফিডে আনতো ফেসবুক। সংস্থার দাবি, ইয়োর অ্যালগরিদম টুলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম (LLM) ব্যবহার করা হয়েছে। তাই স্বাভাবিক ভাষায় নিজের পছন্দের কথা জানালে, সেই কথার অর্থ, প্রেক্ষাপট, ও উদ্দেশ্য বুঝে ফেসবুক ফিডে কনটেন্ট সুপারিশ করা হবে।

সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, "ব্যবহারকারীরা এখন থেকে ফেসবুকের অভিজ্ঞতা নিজের পছন্দ অনুসারে আরও ভালভাবে সাজিয়ে নিতে পারবেন। তারা আরও প্রাসঙ্গিক, রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ব্যক্তিগত আগ্রহকে গুরুত্ব দেওয়া কনটেন্টের সুপারিশ পাবেন। ইয়োর অ্যালগরিদম বিভাগে থেকে কাস্টমাইজেশনের সুবিধা মিলবে।"

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »