Meta AI-এর কাছে যদি সন্তান আত্মহত্যার মতো বিষয় নিয়ে দ্বারস্থ হয়, তাহলে সেই খবর সরাসরি চলে যাবে অভিভাবকদের কাছে।
Photo Credit: Unsplash/ Zhivko Minkov
Meta introduces new tools to alert teen suicide conversations
পড়াশোনার চাপ, সমাজমাধ্যমের প্রতি আসক্তি, এবং উচ্চাকাঙ্ক্ষা-সহ একাধিক কারণে ছোট বয়স থেকেই মানসিক অবসাদ গ্রাস করছে কিশোর-কিশোরীদের। নিঃসঙ্গতা কাটাতে অনেক সময় তাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্ব পাতানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। AI চ্যাটবটের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং সিদ্ধান্ত নিতে শিখছে তারা। কিন্তু সেই কথাবার্তার বিষয়বস্তু যদি হয় আত্মহত্যার মতো চরম পদক্ষেপ? তাই Meta নতুন প্যারেন্টাল সেফটি ফিচার চালুর ঘোষণা করেছে। যদি সন্তান আত্মহত্যার মতো বিষয় নিয়ে Meta AI-এর কাছে দ্বারস্থ হয়, তাহলে সেই খবর সরাসরি চলে যাবে অভিভাবকদের কাছে।
মেটা বিবৃতি দিয়ে বলেছে, ইনস্টাগ্রাম বা ফেসবুকে কোনও কিশোর-কিশোরী মেটা এআই চ্যাটবটের সঙ্গে আত্মহত্যা এবং আত্মক্ষতির মতো সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাট শুরু করলেই, সংশ্লিষ্ট অভিভাবকদের কাছে নোটিফিকেশন পাঠানো হবে। বিজ্ঞপ্তি যাওয়ার আগে এআইয়ের মাধ্যমে চিহ্নিত প্রতিটি কথোপকথন প্রথমে মানুষের দ্বারা পর্যালোচনা করা হবে।
সংস্থা আরও জানিয়েছে, এমন পরিস্থিতিতে সন্তানের সঙ্গে বিষয়টি নিয়ে কীভাবে কথা বলা উচিত, সেই নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অভিভাবকদের সঙ্গে শেয়ার করা হবে। এই নোটিফিকেশন ফিচার ইনস্টাগ্রাম সুপারভিশন টুল ব্যবহারকারী অভিভাবকদের কাছে উপলব্ধ হবে। সুবিধাটি এখন আমেরিকা কানাডা, অস্ট্রেলিয়া, এবং ব্রিটেনে চালু করা হয়েছে।
মেটার নতুন প্যারেন্টাল সেফটি ফিচার চলতি বছর বিশ্বের আরও বিভিন্ন দেশে ধাপে ধাপে চালু হবে। মেটা জানিয়েছে, কোন ধরনের কথাবার্তায় আত্মহত্যার ঝুঁকি লুকিয়ে থাকতে পারে, তা বুঝতে আলাদাভাবে বাবা-মা এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছে তারা। AI চ্যাটবটের কাছে আত্মহত্যা এবং নিজেকে ক্ষতি করার ইঙ্গিত সুক্ষ্মভাবে প্রকাশ পেলেও, সতর্কবার্তা পাঠানো হবে।
এই ধরনের সংবেদনশীল কথাবার্তা শনাক্ত করার জন্য একটি বিশেষ AI সিস্টেম তৈরি করেছে মেটা, যা এমন বার্তা চিহ্নিত করে প্রয়োজন হলে সংশ্লিষ্ট অভিভাবককে জানাবে। মার্ক জুকেরবার্গের কোম্পানি আরও একটি সুরক্ষাব্যবস্থা নিয়ে কাজ করছে। মেটা এআইয়ের সঙ্গে হওয়া কথাবার্তায় যদি বোঝা যায় যে কেউ (কিশোর বা প্রাপ্তবয়স্ক) আত্মহত্যার তাৎক্ষণিক ঝুঁকিতে আছেন, তাহলে প্রয়োজন হলে জরুরি পরিষেবা প্রদানকারীদের সতর্ক করে দেওয়া হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Colour Options Leak, Light Pink and Violet Shades Tipped
Samsung Galaxy S27, S27+, S27 Pro Tipped to Get Exynos 2700 in Some Markets