ডেক্সটপ কম্পিউটারে হাজির হল Facebook Messenger

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 এপ্রিল 2020 13:58 IST
হাইলাইট
  • Messenger এর ডেক্সটপ অ্যাপ আনল Facebook
  • Mac ও Windows গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন
  • কম্পিউটার থেকে ভিডিও কনফারেন্স করা যাবে

সম্প্রতি ডেক্সটপ ব্রউজার থেকে প্রায় 100 শতাংশ বেশি Messenger গ্রাহক ভিডিও কল করতে শুরু করেছেন

Photo Credit: Facebook

এবার ডেক্সটপ কম্পিউটারের জন্য পৃথক Messenger অ্যাপ নিয়ে এল Facebook। এর ফলে Windows ও Mac কম্পিউটার থেকে Messenger ব্যবহার করেই ভিডিও কনফারেন্স করা যাবে। সম্প্রতি বিভিন্ন কর্পোরেট অফিস, স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের জন্য Zoom ব্যবহার শুরু করেছিল। এবার Facebook Messenger ব্যবহার করেও কম্পিউটার থেকে ভিডিও কনফারেন্স করা যাবে।

“এখন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে আরও বেশি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।” বলেন Facebook ভাইস প্রেসিডেন্ট স্টান চুদনোভস্কি। তিনি আরও বলেন, “বিগত এক মাসে ১০০ শতাংশ বেশি মানুষ ডেস্কটপ কম্পিউটার থেকে অডিও ও ভিডিও কল করছেন। এই জন্য MacOS ও Windows কম্পিউটারে Messenger অ্যাপ লঞ্চ হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে বিনামূল্যে গ্রুপ ভিডিও কল করা যাবে।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

2019 সালে ডেস্কটপের জন্য Messenger অ্যাপ নিয়ে আসার ঘোষণা করেছিল Facebook। ইতিমধ্যেই Microsoft Store ও Mac App Store থেকে Messenger অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Messenger
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  2. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  3. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  4. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  5. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  6. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  7. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  8. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  9. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  10. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.