বিপজ্জনক হয়ে উঠেছে FaceTime ব্যবহার, এখনই কীভাবে বন্ধ করবেন এই অ্যাপ?

বিজ্ঞাপন
Gadgets 360 Staff With Input From Reuters, আপডেট: 29 জানুয়ারী 2019 16:01 IST

সোমবার FaceTime এ বড় সমস্যার কথা সামনে আসে

বিপজ্জনক হয়ে উঠেছে FaceTime ব্যবহার। Apple ডিভাইসে ভিডিও কল করার জন্য ব্যবহার হয় এই অ্যাপ। FaceTime ব্যবহার করে iPhone অথবা iPad এর মাধ্যমে আপনার কথা শুনে নিতে পারে যে কোন ব্যক্তি। সম্প্রতি FaceTime অ্যাপ এর মারাত্মক এই বাগ সামনে এসেছে। সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছে Apple। মার্কিন টেক জায়েন্ট জানিয়েছে এই সপ্তাহের শেষে FaceTime এর নতুন সফটওয়্যার প্যাচ পাঠানো হবে। তখনই এই সমস্যার সমাধান হবে।

এই বাগে কোন গ্রাহক কে ভিডিও কল করার পরে তিনি সেই কল রিসিভ না করলেও সেই ব্যক্তির সব আওয়াজ অন্য ব্যক্তি শুনতে পারবেন। শুধুমাত্র গ্রুপ কলের সময় এই সমস্যা দেখা যাচ্ছে। তাই আপাতত FaceTime থেকে গ্রুপ কলিং ফিচার বন্ধ করে দিয়েছে Apple।

 

2018 সালের অক্টোবর মাসে iOS 12 আপডেটে FaceTime এ গ্রুপ ভিডিও কল ফিচার যোগ হয়েছিল।

“আমরা ইতিমধ্যেই এই সমস্যার কথা জানতে পেরেছি। সপ্তাহের শেষে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।” এক বিবৃতিতে জানিয়েছে Apple।

Advertisement

এই সমস্যার হাত থেকে বাঁচার একমাত্র উপায় নিজের Apple ডিভাইসে FaceTime ডিজেবল করে দেওয়া। FaceTime ডিজেবেল করবেন কীভাবে? দেখে নিন

iPhone, iPad আর iPod touch ডিভাইসে Settings -> FaceTime এ গিয়ে ডান দিকে উপরে বাটন প্রেস করে অফ করে দিন।

Mac ডিভাইসে FaceTime অ্যাপ লঞ্চ করে বাঁ দিকে উপরে মেনু থেকে “Turn FaceTime off” সিলেক্ট করুন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: FaceTime
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.