Files Go অ্যাপ এ একাধিক ফিচার যোগ করল Google

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 জুন 2018 13:13 IST
হাইলাইট
  • Files Go অ্যাপ এ নতুন ফিচার যোগ হল
  • নতুন শেয়ার ট্যাব যোগ করল Google
  • Files Go এর মাধ্যমে একবার থেকে 455Mbps স্পিডে ফাইল ট্রান্সফার করা যাবে

 

Files Go অ্যাপ এ নতুন ফিচার যোগ হল। Files Go অ্যাপ এ নতুন শেয়ার ট্যাব যোগ করল Google। এছাড়াও এবার থেকে Files Go অ্যাপ এ ফাইল এক্সট্র্যাক্ট করা যাবে। এর ফলেই আরও তাড়াতাড়ি অফলাইনে ফাইল শেয়ার করা যাবে। চিনে এই অ্যাপ লঞ্চের কিছুদিনের মধ্যেই Files Goঅ্যাপ এ একাধিক নতুন ফিচার যোগ হল। এছাড়াও বাংলা, হিন্দি, পাঞ্জাবী, গুজরাটি, কন্নড়, তামিল ও ওড়িয়া ভাষায় Files Go অ্যাপ ব্যবহার করা যাবে। Android 5.0 বা তার বেশি ভার্সানের যে কোন ডিভাইসে এই অ্যাপ ব্যবহার করা যাবে।

Files Go এর নতুন আপডেটে (version 1.0.201265789) একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। এর মধ্যেই অন্যতম একটি ডেডিকেটেড শেয়ার ট্যাব। এই ট্যাবের মাধ্যমে গ্রাহকরা খুব সহজের এই অ্যাপ থেকে যে কোন ফাইল শেয়ার করতে পারবেন। এখানে দুটি আদালা বাটনের মাধ্যমে Files Go এর গ্রাহকরা খুব সহজেই ফাইল সেন্ড ও রিসিভ করতে পারবেন। Files Go অ্যাপ দিয়ে এই ফাইল ট্রান্সফারের জন্য কোন ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে না।

নতুন এই শেয়ার ট্যাবের সাথেই Files Go এর মাধ্যমে একবার থেকে 455Mbps স্পিডে ফাইল ট্রান্সফার করা যাবে। এছাড়াও এবার থেকে এই অ্যাপ দিয়েই ফাইল এক্সট্র্যাক্ট করা সম্ভব। এবার থেকে কোন কমপ্রেসড ফাইল এক্সট্র্যাক্ট করতে আলাদা অ্যাপ এর প্রয়োজন পড়বে না। এছাড়াও ক্লিন ট্যাবে নতুন ফিচার যোগ হয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনের সব অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলতে পারবেন।

Advertisement

এছাড়াও Files Go এর একাধিক ট্যাবের নাম বদল হয়েছে। আগের ফাইলস ট্যাব এর নাম বদলে হয়েছে ‘ব্রাউজ’। আর ফাইল ট্রান্সফারের জন্য যোগ হয়েছে ‘শেয়ার’ ট্যাব। এছাড়াও সেটিংস মেনুতে আলাদা নোটিফিকেশান সেকশান তৈরী করা হয়েছে।

নতুন এই আপডেট ব্যবহারের জন্য Google Play Store থেকে নতুন Files Go অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অথবা APKMirror থেকে এই অ্যাপ এর APK ফাইল ডাউনলোড করে নিজের ফোনে ইন্সটল করে নিতে পারবেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Files Go, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.