শিশুকে পড়তে শেখাবে Google এর নতুন অ্যাপ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 মার্চ 2019 16:07 IST
হাইলাইট
  • বুধবার লঞ্চ হয়েছে Google Bolo অ্যাপ
  • কন্ঠস্বরের মাধ্যমে এই অ্যাপ কাজ করবে
  • শুধুমাত্র হিন্দি ভাষায় এই অ্যাপ কাজ করবে

Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে Bolo

গ্রামীন ভারতে স্মার্টফোনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। গ্রামীন ভারতে যে সেব এলাকায় শিক্ষা ব্যাবস্থার মান ভালো না সেখানে শিশুদের বিশ্ব মানের শিক্ষা দেওয়ার জন্য বতুন অ্যাপ নিয়ে হাজির হল Google। এই জন্য বুধবার লঞ্চ হয়েছে Google Bolo অ্যাপ। কন্ঠস্বরের মাধ্যমে এই অ্যাপ কাজ করবে। Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াও ব্যবহার করা যাবে Google Bolo।

“আমরা মনে করি প্রযুক্তি বিশ্বের শিক্ষা ব্যাবস্থাকে বদলে দিতে পারে। সেই জন্য অনেক দিন ধরেই বিভিন্ন প্রোডাক্ট তৈরী করছি আমরা। আশা করছি এই প্রযুক্তি ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে” এক বিবৃতিতে জানিয়েছে Google।

Advertisement

আপাতত শুধুমাত্র হিন্দি ভাষায় এই অ্যাপ কাজ করবে। Bolo অ্যাপ শিশুদের হিন্দি ও ইংরাজী পড়ার ক্ষমতা বাড়াবে। শিশুকে উচ্চ কন্ঠস্বরে পড়ার অভ্যাস করিয়ে একই কাজ করবে Google Bolo। এমন ভাবে এই অ্যাপ ডিজাইন করা হয়েছে বড়দের সাহায্য ছাড়াও শিশু নিজেই পড়তে ও বলতে শিখবে। স্পিচ রেকগনিশান ও টেক্সট টু স্পিচ ইঞ্জিন ব্যবহার করে কাজ করবে এই অ্যাপ।

প্রত্যেক শিশুর জন্য আলাদা ভাবে কাজ করবে Google Bolo। একই বাড়িতে দুই জন শিশু থাকলে দুই জনের জন্য আলাদা অনুশীলনী তৈরী করবে এই অ্যাপ।

Advertisement

এখনও বিটা টেস্টিং মোডে রয়েছে এই অ্যাপ। একাধিক সংস্থার সাথে হাত মিলিয়ে এই অ্যাপ ডিজাইন করার কাজ চলছে। Android Kitkat বা তার বেশি ভার্সানের যে কোনও Android ডিভাইসে এই অ্যাপ ব্যবহার করা যাবে। Google Bolo –র সাইজ 50MB।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bolo, Google Bolo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.