স্মার্টফোনে নেশাগ্রস্ত? আসক্তি কমানোর উপায় নিয়ে এল Google

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 অক্টোবর 2019 20:55 IST
হাইলাইট
  • Post Box অ্যাপ নোটিফিকেশন দূরে রাখবে
  • Unlock Clock একটি লাইভ ওয়ালপেপার অ্যাপ
  • মোট ছয়টি অ্যাপ নিয়ে এসেছে Google

স্মার্টফোন আসক্তি কমাতে ছ'টি নতুন অ্যাপ নিয়ে এসেছে Google

স্মার্টফোন আসক্তি আজ বিশ্বব্যাপী এক বিরাট সমস্যা। আসক্তি কাটাতে এবার একাধিক নতুন অ্যাপ নিয়ে হাজির হল Google। পরীক্ষামুলকভাবে অ্যাপগুলি লঞ্চ হয়েছে। স্মার্টফোন আসক্তি কমাতে ছয়টি নতুন অ্যাপ নিয়ে এসেছে Google। এই অ্যাপগুলি হল Unlock Clock, Post Box, We Flip, Paper Phone, Desert Island আর Morph। Android গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। নতুন ছয়টি অ্যাপ Google Play Store  থেকে ডাউনলোড করা যাচ্ছে।

Unlock Clock লাইভ ওয়ালপেপার অ্যাপ

Advertisement

Google জানিয়েছে Unlock Clock একটি লাইভ ওয়ালপেপার অ্যাপ। দিনে মোট কতবার স্মার্টফোন আনলক করছেন তা দেখাবে এই লাইভ ওয়ালপেপার অ্যাপ। এর ফলে দিনে মোট কতবার স্মার্টফোনে নজর রাখছে সহজেই বোঝা যাবে। Google Play Store থেকে Unlock Clock ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

108MP ক্যামেরা সাপোর্ট সহ শক্তিশালী মোবাইল চিপসেট নিয়ে এল Samsung

অনবরত নোটিফিকেশনের হাত থেকে মুক্তি পেতে Post Box ব্যবহার করতে পারেন। এই অ্যাপ ব্যবহার করলে সব সময় নোটিফিকেশন দেখা যাবে না। দিনে এক বার থেকে চার বার বিভিন্ন সময়ে একবারে সব নোটিফিকেশন সামনে আসবে। ফলে নোটিফিকেশনের জন্য বারবার মনঃসংযোগ বিচ্ছিন্ন হবে না। Google Play Store থেকে Post Box ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Advertisement

একাধিক বন্ধু দেখা করলে ডিজিটাল দুনিয়াকে দূরে রাখতে কাজে লাগবে We Flip অ্যাপ। Google Play Store থেকে We Flip ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এর পরে আসছে Paper Phone। অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সাথে রাখার জন্য স্মার্টফোন পকেটে নিয়ে বেরতে হয়। Paper Phone অ্যাপ ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য সহজেই প্রিন্ট করে স্মার্টফোন দূরে রেখে দিতে পারবেন। Google Play Store থেকে Paper Phone ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিপ্লব! হাজার বছরের গণনা মুহূর্তে করছে Google

Advertisement

এছাড়াও Desert Island আর Morph নামে দুটি লঞ্চার নিয়ে এসেছে Google। এই দুই লঞ্চার ব্যবহার করে অপ্রয়োজনীয় অ্যাপ দূরে রেখে শুধুমাত্র অত্যাবশ্যকীয় অ্যাপ ব্যবহার করা যাবে। Google Play Store থেকে Desert Island ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অন্যদিকে Morph ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.