কিছু গ্রাহকের কাছে পৌঁছে গেল Google Map এর নতুন এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুন 2018 12:33 IST
হাইলাইট
  • কিছু গ্রাহকের ফোনে 'For You' ট্যাব পৌঁছে গিয়েছে
  • একাধিক ফোনে ইতিমধ্যেই ‘For You’ ট্যাব ফিচার পৌঁছে গিয়েছে
  • গ্রাহকের সার্চ এর ইতিহাস দেখে নিজে থেকেই এই লিস্ট আপডেট হতে থাকবে

Photo Credit: Reddit/ ballinbeastauto

সম্প্রতি Google Map এ পরপর একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। নতুন এই ফিচারগুলির মধ্যে অন্যতম ‘For You’ ট্যাব। এই বছরের শেষে এই ফিচার যোগ হওয়ার কথা ছিল। নতুন এই ফিচারে আপনার পছন্দের জায়গায় সব ট্রেন্ডিং জায়গার হদিশ গিয়ে দেবে। ধরুন আপনি পরিবার নিয়ে বাইয়ে খেতে যেতে চান। নতুন এই ফিচারে আপনাকে জানিয়ে দেবে কোন রেস্টুরেন্ট গুলিতে এখন বেশি মানুষ যাচ্ছেন, বা নতুন খোলা সব রেস্টুরেন্টের হদিশ দেবে এই ফিচার। ভাগ্যবান কিছু Google Map গ্রাহকের কাছে ইতিমধ্যেই এই ফিচার পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।

 

রেডিটের এক ব্যবহারকারী জানিয়েছেন তার ফোনে ইতিমধ্যেই এই ‘For You’ ট্যাব চলে এসেছে। তিনি জানিয়েছেন এই ফিচার এখনো ঠিক ‘আসম্পূর্ণ’ভাবে কাজ করছে। তিনি লিখেছেন, “এই ফিচারের মাধ্যমে আপনি কোন প্রতিব্দন থেকে সরাসরি সেই জায়গার নেভিগেশান খুলে ফেলতে পারবেন। কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকবার অ্যাপ ক্র্যাশ করে যাচ্ছে।”

 

অ্যানড্রয়েড পুলিশ এ এক রিপোর্টে জানানো হয়েছে একাধিক ফোনে ইতিমধ্যেই ‘For You’ ট্যাব ফিচার পৌঁছে গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে গ্রাহকের সার্চ এর ইতিহাস দেখে নিজে থেকেই এই লিস্ট আপডেট হতে থাকবে। এর সাথেই জানানো হয়েছে নতুন এই ট্যাবে থাকবে “আধুনিক লুক”। গুগলের মেটিরিয়াল থিম ব্যবহার করে এই ট্যাব ডিজাইন করা হয়েছে। এই ট্যাবের প্রধান আকর্ষণ “সপ্তাহের আকর্ষনীয় জায়গা”। এর সাথেই গ্রাহকরা কোথায় যেতে চান্ম তার একটি তালিকা তৈরী করতে পারবেন।

 

মনে করা হচ্ছে ‘For You’ ট্যাব Google Map অ্যাপ এ আসতে অনেকটা সময় লেগে যাবে। আর তাই ফাইনাল রিলিজের সব ফিচার হয়তো এখনো এসে পৌঁছায়নি।

Advertisement

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Maps, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.