Google announces the Best Apps and Games of 2026 on Google Play in India
Photo Credit: Unsplash/sarah b
Google প্রত্যেক বছরের শেষে সেই সালের সেরা অ্যাপ এবং মোবাইল গেমের তালিকা প্রকাশ করে। এই বছরেও ভারতে Google Play-এর 2026 সালের সেরা Android গেম ও অ্যাপসের নাম ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি। চলতি বছরের বিজয়ী অ্যাপ এবং গেম বেছে নেওয়ার ক্ষেত্রে সৃজনশীলতা, কৃত্রিম মেধা, ও দৈনন্দিন জীবনে ব্যবহারিক সুবিধার মতো বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। Adobe-এর তৈরি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ Adobe Premiere পেয়েছে 2026 সালের সেরা অ্যাপের স্বীকৃতি। অন্য দিকে, Hypergryph-এর তৈরি Arknights: Endfield বছরের সেরা গেমের পুরস্কার জিতেছে।
গুগল তাদের ব্লগ পোস্টের মাধ্যমে ভারতে 2026 সালের সেরা অ্যাপ ও গেমসের লিস্ট প্রকাশ করেছে। মোবাইল ডিভাইসে ভিডিও এডিটিং ও স্পিচ এনহ্যান্সমেন্ট টুল নিয়ে আসার জন্য Adobe Premiere-কে 2026 সালের সেরা অ্যাপের পুরস্কার দেওয়া হয়েছে। ইলাস্ট্রেশন এবং অ্যানিমেশনের বিভিন্ন টুল অফার করার জন্য ibis Paint X পেয়েছে 'বেস্ট অফ ক্রিয়েটিভ এক্সপেশনের' খেতাব।
এই বিভাগে বছরের সেরা উদ্ভাবনী অ্যাপের স্বীকৃতি পেয়েছে Wispr Flow। এই অ্যাপ ব্যবহারকারীর মুখে বলা কথাকে বিভিন্ন অ্যাপের জন্য সুন্দরভাবে সাজানো ও ফরম্যাট করা টেক্সটে রূপান্তর করতে পারে। এটি হিন্দি, হিংলিশ, বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, উর্দু, এবং পাঞ্জাবি-সহ একাধিক ভারতীয় ভাষা সাপোর্ট করে।
ঘর ও গৃহস্থালীর বিভিন্ন কাজে সহায়তা করার জন্য তৈরি প্ল্যাটফর্ম Pronto পেয়েছে বেস্ট প্রোডাক্টিভিটি পার্টনার পুরস্কার। Baby Development & Milestones অ্যাপ 'বেস্ট আন্ডার দ্য রাডার' বিভাগে স্বীকৃতি পেয়েছে। Zolio: Daily Journal & Diary 'বেস্ট ফর স্কিল বিল্ডিং' বিভাগে পুরস্কার জিতেছে।
Pocket FM অ্যাপ বিনোদনের জন্য সেরার খেতাব পেয়েছে। FanCode-কে 'বেস্ট ফর স্পোর্টস ফ্যান' পুরস্কার দিয়েছে গুগল। গুগলের বিচারে Strava সেরা ক্রস-ডিভাইস অ্যাপ হিসেবে নির্বাচিত হয়েছে। Wear OS স্মার্টওয়াচে পডকাস্ট শোনার সুবিধা দেওয়ার জন্য Pocket Casts অ্যাপটি 'বেস্ট ফর ওয়াচেস' বিভাগে স্বীকৃতি পেয়েছে।
2026 সালের সেরা গেম এবং সেরা গল্প: দুই বিভাগেই পুরস্কৃত হয়েছে Arknights: Endfield। গুগল Monument Valley 3-কে সেরা ইন্ডি গেমের স্বীকৃতি দিয়েছে। ScarFall 2.0 জিতেছে গুগলের 'বেস্ট মেড ইন ইন্ডিয়া' পুরস্কার। এই ব্যাটল রয়্যাল গেমে মুম্বইয়ের শহুরে এলাকা ও লোকাল ট্রেনের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।
Pokémon Champions বেস্ট মাল্টিপ্লেয়ার গেম হিসেবে নির্বাচিত হয়েছে। Astro Arena: 3vs3 MOBA পেয়েছে বছরের সেরা পিক আপ এন্ড প্লে গেমের স্বীকৃতি। Deep Rock Galactic: Survivor সেরা ক্রস ডিভাইস গেমের খেতাব পেয়েছে। প্রসঙ্গত, 2025 সালে District এবং CookieRun India যথাক্রমে ভারতের সেরা অ্যাপ ও ভিডিও গেমের পুরস্কার জিতেছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.