Holi 2019: দোল উৎসবকে আরও রঙিন করে তুলুন এই পাঁচটি অ্যাপ ব্যবহার করে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 মার্চ 2019 09:03 IST

আজ রঙের উৎসব দোল। বছরের সব থেকে রঙিন দিনে সবার অসংখ্য ছবি তুলে এই দিনটি স্মরণীয় করে রাখবেন। উঠবে অগনিত সেলফি। পরিবার ও প্রিয়জনের সাথে এই আনন্দের মুহুর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি হয়ে থাকবে। দোলের দিন তোলা ছবিগুলিতে একটু রঙিন ছোঁয়া দেওয়ার জন্য সেরা পাঁচটি অ্যাপ দেখে নেওয়া যাক।

Vizmato

ভারতে তৈরী এই অ্যাপ ব্যবহার করে ভিডিও রেকর্ড করতে পারবেন। থিম যোগ করে ভিডিও রেকর্ড করা যায় Vizmato থেকে। ভিডিও রেকর্ড করার পরে এডিট করার সময় বাঁচাতে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

Advertisement

একাধিক ছবি স্লাইডশো দিয়ে Vizmato ব্যবহার করে ভিডিও তৈরী করা যাবে। ভিডিওর পিছনে মিউজিক অ্যাড করা যাবে। রঙিন থিম ব্যবহার করে দোলের সময় তোলা ছবির স্লাইডশো তৈরী করা যাবে এই অ্যাপ থেকে।

ডাউনলোড: iOS, Android

Snapseed

স্মার্টফোনে ছবি এডিট করার অন্যতম জনপ্রিয় অ্যাপ Snapseed। Snapseed এ রয়েছে কয়েকটি প্রিসেট ফিল্টার। এছাড়াও রয়েছে অসংখ্য এডিটিং টুল। ছবিতে বোকেহ এফেক্ট, পোট্রেট মোড সহ এফেক্ট এডিট করার সময় যোগ করা যাবে।

অনেক অ্যাপ উপস্থিত থাকলেও এক অ্যাপ এর মধ্যে এতো এডিটিং ফিচার স্মার্টফোনে খুব কম অ্যাপ এর মধ্যে রয়েছে। তাই সব থেকে পছন্দের ছবিগুলি Snapseed ব্যবহার করে এডিট করে দেখতে পারেন।

Advertisement

ডাউনলোড: iOS, Android

Magisto

আরও একটি ভিডিও এডিটিং অ্যাপ Magisto। চটজলদি ভিডিও রেকর্ড করার জন্য আদর্শ এই অ্যাপ। যে কোন একটি ভিডিও ও একটি থিম যোগ করলেই ভিডিও এডিট হয়ে যাবে।

Advertisement

জলদি এডিট করা গেলেও Magisto ব্যবহার করে হয়তো সব সময় সেরা রেজাল্ট পাবেন না। তবে ব্যবহার করে দেখে নিতে পারেন এই অ্যাপ।

Advertisement

ডাউনলোড: iOS, Android

Vsco
আরও একটি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ Vsco। অসংখ্য ফিল্টার ও এডিটিং অপশান পাবেন Vsco –র ভিতরে। এছাড়াও স্মার্টফোন ফটোগ্রাফারদের একটি কমিউনিটি রয়েছে এই অ্যাপ এ। যাঁরা Vsco তে এডিট করা ছবি শেয়ার করেন। সেখানে অন্যান্য ফটোগ্রাফারদের Vsco অ্যাপ ব্যবহার করে সেরা কিছু এডিটের নমুনা দেখে নিতে পারেন। এর পরে এডিটিং টুল ব্যবহার করে ছবি এডিট শুরু করতে পারেন।

যাঁরা ফটোগ্রাফিতে নতুন তাদের সুবিধার জন্য বিশেষ ভাবে এই অ্যাপ ডিজাইন করা হয়েছে। দোল উৎসবেই এই অ্যাপ ব্যবহার করে দেখুন।

ডাউনলোড: iOS, Android

Kirakira+
ছবিতে স্পার্কি ফিচার যোগ করে এই অ্যাপ। শুনে অদ্ভুত মনে হলেও এই অ্যাপ ব্যবহার করে তোলা ছবি গুলি দেখতে সুন্দর লাগে। যে সব জিনিস থেকে আলো বের হচ্ছে সেই সব জিনিসের ছবি তোলার জন্য আদর্শ এই অ্যাপ।

ডাউনলোড: iOS

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.