Android ও iOS ডিভাইসে WhatsApp ডার্ক মোড চালু করবেন কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 মার্চ 2020 16:02 IST
হাইলাইট
  • Android ও iOS ডিভাইসে WhatsApp ডার্ক মোড পৌঁছেছে
  • আপডেট ইন্সটল করতে হবে
  • iOS 13 গ্রাহকরাই WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন

Android ও iOS গ্রাহকরা WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন

অবশেষে Android ও iOS স্টেবল ভার্সনে ডার্ক মোড পৌঁছেছে। প্রায় এক বছর ধরে টেস্টিংয়ের পর অবশেষে স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছেছে। Google Play Store ও App Store থেকে Android ও iOS গ্রাহকরা এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। ডার্ক মোডে থাকছে গাঢ় ব্যাকগ্রাউন্ড। কম আলোতে WhatsApp ডার্ক মোডে চোখে আরাম মিলবে। Android ও iOS গ্রাহকরা নিজের স্মার্টফোনে WhatsApp ডার্ক মোড এনেবেল করবেন কীভাবে? দেখে নিন।

Android ডিভাইসে WhatsApp ডার্ক মোড এনেবেল করবেন কীভাবে?

  1. প্রথমে Google Play Store থেকে WhatsApp ভার্সন 2.20.64 আপডেট করুন।  
  2. আপডেট ইন্সটল করার পর WhatsApp ওপেন করে ডান দিকে উপরে তিনটি ডটে ট্যাপ করে  Settings ওপেন করুন।
  3. এবার Chat সিলেক্ট করুন।
  4. এখনে Theme সিলেক্ট করুন।
  5. Dark অপশন সিলেক্ট করলে WhatsApp ডার্ক মোড এনেবেল হয়ে যাবে।

iOS ডিভাইসে WhatsApp ডার্ক মোড এনেবেল করবেন কীভাবে?

Advertisement
  • App Store থেকে WhatsApp ভার্সন 2.20.30 ইন্সটল করুন।
  • ফোনের Setting ওপেন করে Display & Brightness  সিলেক্ট করুন।
  • এখানে ‘Dark' অপশন সিলেক্ট করে সিস্টেম ডার্ক থিম এনেবেল করুন।
  • এছাড়াও কন্ট্রোল সেন্টার থেকে ডার্ক মোড চালু অথবা বন্ধ করা যাবে।

তবে শুধুমাত্র iOS 13 গ্রাহকরাই WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। iOS 12 অথবা পুরনো ভার্সনের গ্রাহকরা এই ফিচার ব্যবহার থেকে বঞ্চিত থাকবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.