Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 নভেম্বর 2026 11:54 IST
হাইলাইট
  • Meta বর্তমানে Muse AI ব্যবহারের জন্য ভারতীয়দের ওয়েটলিস্টে নিচ্ছে
  • এটি ভারতে পাওয়ার ও ম্যাক্সিমাম সাবস্ক্রিপশন প্ল্যানের সঙ্গে আসবে
  • Muse AI এখন আমেরিকায় Android ও iOS-এ উপলব্ধ

Muse AI agent was introduced in September

Photo Credit: Meta

Meta শীঘ্রই ভারতে Muse AI এজেন্ট লঞ্চ করতে পারে। সেপ্টেম্বরে নতুন এআই চ্যাটবট প্রকাশ করেছিল মার্ক জুকেরবার্গের সংস্থা। তখন মেটা জানিয়েছিল, তাদের এজেন্টিক এআইয়ের পরিষেবা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশে পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে। কোম্পানি এখনও ভারতে Muse আনুষ্ঠানিকভাবে লঞ্চ না করলেও, দেশে এই পরিষেবার সম্ভাব্য সাবস্ক্রিপশন প্ল্যান ও দাম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। মেটার নতুন কৃত্রিম মেধা নির্ভর পার্সোনাল এজেন্ট বিভিন্ন ব্যক্তিগত ডিজিটাল কাজ কোনও হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করতে সক্ষম। এটি শুধুমাত্র ইউজারের নির্দেশমাফিক সওয়াল জবাবে সাহায্য নয়, ইমেল পাঠানো, টিকিট বুকিং, এবং ফর্ম ফিলাপের মতো ব্যক্তিগত কাজ সারতে পারে।

ভারতে Meta AI এজেন্ট ব্যবহারের খরচ প্রকাশ্যে এল

দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ভারতে মিউজ এআই এজেন্ট চালু হলে ব্যবহারকারীদের কত টাকা খরচ হতে পারে। পরিষেবাটির জন্য দুটি প্ল্যান চালু করতে পারে মেটা: পাওয়ার এবং ম্যাক্সিমাম৷ পাওয়ার সাবস্ক্রিপশনের দাম 1,799 টাকা থেকে শুরু হতে পারে।

Advertisement

অন্য দিকে, আরও বেশি এআই ব্যবহারের সুবিধা-সহ ম্যাক্সিমাম প্ল্যানের দাম স্টার্ট হতে পারে 8,999 টাকা থেকে। তবে এই টাকার অঙ্ক মাসিক নাকি বার্ষিক, তা রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ হয়নি। তবে আমেরিকাতেও মেটার এই দুটি প্ল্যানই চালু আছে। সে দেশে পাওয়ার ও ম্যাক্সিমাম প্ল্যানের জন্য প্রতি মাসে যথাক্রমে 20 ডলার (প্রায় 1,900 টাকা) এবং 100 ডলার (প্রায় 9,400 টাকা) খরচ হয়।

ভারতে মিউজের দাম প্রকাশ্যে এলেও, মেটার এখনও পরিষেবা চালুর ব্যাপারে কিছু বলেনি। আপনি আগ্রহী থাকলে মিউজের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তারপর আপনার নাম ওয়েটলিস্টে যোগ করতে পারবেন। তাহলে মিউজ এআই চালু হওয়ার পর প্রথমে অ্যাক্সেস পাবেন।

Musei AI এজেন্টকে দিয়ে ভ্রমণের টিকিট বা হোটেল বুকিং, অনলাইনে কেনাকাটা, বিভিন্ন ফর্ম পূরণ, এবং ইমেল পাঠানোর মতো কাজ করিয়ে নেওয়া যাবে। একে নির্দিষ্ট অ্যাপ ও পরিষেবার সঙ্গেও যুক্ত করানো যাবে। যার মধ্যে পেমেন্ট, ইমেল, ক্যালেন্ডার, অনলাইন শপিং, স্মার্ট হোম সিস্টেম, এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা রয়েছে। দীর্ঘ সময় প্রয়োজন এমন কাজের ক্ষেত্রে অ্যাপ বন্ধ করে দিলেও কাজ চালিয়ে যাবে এটি।

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি Muse AI অ্যাসিস্ট্যান্টে বড়সড় আপগ্রেড এসেছে। ব্যবহারকারীরা এখন এআইয়ের সঙ্গে সরাসরি ও রিয়েল-টাইমে কথা বলতে পারবে। ফোনের আইকনে ট্যাপ করেই চ্যাট শুরু করা যাবে। ভিডিও কলের মতো এআই অ্যাভাটারের সঙ্গে মুখোমুখি কথা বলা যাবে। আবার কোনও অ্যাভাটার ছাড়াই শুধুমাত্র ভয়েসের মাধ্যমে কথোপকথন চালানো যাবে।

মেটার দাবি, ভিডিও কলে কথার বিষয়বস্তু, মেজাজ, ও বলার ধরনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই অ্যাভাটার বিভিন্ন মুখের অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি প্রকাশ করবে। চ্যাটজিপিটি ভয়েস বা জেমিনি লাইভের মতো এখানেও এআইকে মাঝপথে থামিয়ে অন্য প্রসঙ্গ উত্থাপন বা নতুন প্রশ্ন করতে পারবেন গ্রাহকরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Muse AI, Muse, Meta, Muse AI India Pricing
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  2. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  3. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  4. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  5. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  6. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  7. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  8. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  9. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  10. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.