Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা

Muse Wonder সিরিজ হল Meta এর প্রথম ফ্রন্টিয়ার এআই মডেল।

Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা

Photo Credit: Unsplash/Mariia Berezovsky

Muse Wonder and Wonder Full represent Meta’s first attempt at a frontier AI model

হাইলাইট
  • Meta প্রকাশ করেছে নতুন Muse Wonder AI মডেল
  • Muse Wonder ও Wonder Full নামে দুটি ফ্রন্টিয়ার এআই মডেল এসেছে
  • মডেল দুটি কোডিং, ফাইন্যান্স, আইন, স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কাজ করতে দক্ষ
বিজ্ঞাপন

Meta আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে বড় চমক নিয়ে হাজির হয়েছে। মার্ক জাকারবার্গের সংস্থা Muse Wonder সিরিজের ঘোষণা করেছে৷ এটি দুটি নতুন AI মডেলের সঙ্গে এসেছে — Muse Wonder এবং Muse Wonder Full। মেটার ইতিহাসে এটাই প্রথম ফ্রন্টিয়ার এআই মডেল। ফ্রন্টিয়ার মডেল বলতে সবচেয়ে উন্নত এবং আধুনিক ক্ষমতাসম্পন্ন কৃত্রিম মেধাকে বোঝায়। এমন ধরনের মডেল তৈরি করতে বিশাল ডেটাসেট ও প্রচুর কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়। সংস্থা দাবি করছে, তাদের নতুন AI মডেল OpenAI এর GPT ও Anthropic Claude এর মতো সমান দক্ষতায় কাজ করবে।

Meta প্রকাশ করল Muse Wonder ফ্রন্টিয়ার AI মডেল

এর আগে মিউজ স্পার্ক মডেল এনেছিল মেটা। এটিও শক্তিশালী মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তবে একে কম ল্যাটেন্সিতে দ্রুত কাজ করার উপযোগী মডেল হিসেবে বানানো হয়েছিল। অন্য দিকে, নতুন মিউজ ওয়ান্ডার ও মিউজ ওয়ান্ডার ফুল আকারে আরও বড়। এগুলি আগের মডেলের তুলনায় বেশি ক্ষমতা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।

আর্টিফিশিয়াল অ্যানালিসিসের তথ্য অনুযায়ী, Muse Wonder Full বর্তমানে উন্নত AI মডেলগুলির লিস্টে শীর্ষে অবস্থান করছে। পারফরম্যান্সের নিরিখে এটি OpenAI GPT Astra, Anthropic Fable 5, ও Google Gemini 4 এর মতো প্রতিদ্বন্দ্বী মডেলগুলিকে পিছনে ফেলেছে।

তবে ইন্টেলিজেন্ট ইনডেক্স লিস্টে Muse Wonder Full দুই নম্বরে রয়েছে। এটি Claude Opus 5.5 Max এর পিছনে ও Sonnet 5.5 Max এর সমান স্থানে জায়গা পেয়েছে। নতুন Wonder মডেল দুটি দীর্ঘ সময়ের তথ্য মনে রাখা ও জটিল কোডিংয়ের বিভিন্ন বেঞ্চমার্কে ভাল ফল করেছে বলে দাবি করা হয়েছে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতেও মেটার দুই নতুন এআই মডেলের পারফরম্যান্স সন্তোষজনক। একাধিক রিপোজিটরিতে ছড়িয়ে থাকা কোড নিয়ে কাজের ক্ষেত্রে ওয়ান্ডার ফুল মডেলের পাস@1 মেট্রিক্সে স্কোর ছিল একের মধ্যে 0.79।

Meta বলছে, গত 14 মাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিজেদের কাজের ক্ষেত্রে একাধিক বড় পরিবর্তন আনার পর Wonder সিরিজের মডেলগুলি তৈরি হয়েছে। এগুলি কোডিং, ফাইন্যান্স, আইন, ও স্বাস্থ্য পরিষেবার মতো জটিল ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করতে পারবে।

ডেভেলপাররা Muse Wonder মডেল Meta Model API ও Muse Code এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। এটি ব্যবহারের ক্ষেত্রে প্রতি 10 লক্ষ ইনপুট টোকেনের জন্য 4 ডলার খরচ হবে। একই পরিমাণ আউটপুট টোকেনের জন্য ব্যয় করতে হবে 20 ডলার। এটি দামের নিরিখে GPT 6 Sol ও Opus 5.5 মডেলের সমতুল্য। তবে Wonder Full শুধুমাত্র Muse Code গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। এটি API-এর মাধ্যমে ব্যবহার করা যাবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  2. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  3. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  4. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  5. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  6. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  7. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  8. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  9. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  10. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »