Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 জুলাই 2026 16:38 IST
হাইলাইট
  • Muse Image থেকে Instagram অ্যাকাউন্ট রেফারেন্স ফিচার সরিয়ে দিল Meta
  • Meta প্রবল সমালোচনার মুখে ইনস্টাগ্রামে মিউজ ইমেজের ফিচার বন্ধ করেছে
  • ইউজারদের সম্মতি ছাড়াই তাদের ছবি AI দিয়ে পরিবর্তন করার অভিযোগ ওঠে

Meta removes Instagram based image generation feature from Muse Image

Photo Credit: Unsplash/ Brett Jordan

Meta শুক্রবার Instagram অ্যাপে চালু করা এক নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার বন্ধ করে দিয়েছে। কয়েকদিন আগে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাব তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ছবি তৈরির মডেল Muse Image প্রকাশ করেছিল। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত হয়৷ অভিযোগ, মেটা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সম্মতির তোয়াক্কা না করে তাদের ছবি AI দিয়ে পরিবর্তন বা অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে। এর ফলে ডিপফেক ও ডিজিটাল হয়রানির মতো ঘটনা বৃদ্ধি পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছিলেন সাধারণ মানুষ। তাই ব্যাপক সমালোচনার মুখে মার্ক জাকারবার্গের কোম্পানি নতুন ফিচারে তালা ঝোলানোর সিদ্ধান্ত নিয়েছে।

Instagram থেকে Muse Image-এর ফিচার সরিয়ে দিল Meta

নতুন মিউজ ইমেজ ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রামে যে কোনও পাবলিক অ্যাকাউন্টকে মেনশন করা যেত। তারপর সেই অ্যাকাউন্টের মালিকের ছবি রেফারেন্স হিসেবে ব্যবহার করে এআই-জেনারেটেড ইমেজ তৈরি করার সুযোগ এনেছিল মেটা। সমস্ত পাবলিক আইডি নতুন ফিচারে অর্ন্তভুক্ত হয়। কিন্তু এর জন্য ইউজারদের থেকে আলাদা করে অনুমতি নেওয়া হয়নি।

মিউজ ইমেজ আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর থেকেই গোপনীয়তার অধিকার নিয়ে বিতর্কের ঝড় উঠে। বহু মানুষের অজান্তেই তাদের চেহারা বা অবয়ব AI ছবি তৈরিতে ব্যবহারের অভিযোগ  উঠতে শুরু করে। এর জন্য কোনও নোটিফিকেশন বা এলার্টও পাঠায়নি মেটা। ফলে আমার বা আপনার ছবি কে কখন কোথায় মিউজ ইমেজ দিয়ে পরিবর্তন করছে, তা জানা অসম্ভব হয়ে পড়ে।

সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি হলিউডের বিভিন্ন ট্যালেন্ট এজেন্সি প্রাইভেসি এবং কপিরাইট লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশ্নবাণে বিদ্ধ হতে থাকে মেটা। তাই সমালোচনার মুখে পড়ে আপাতত ইনস্টাগ্রামে মিউজ ইমেজ রোলআউট স্থগিত রেখেছে সংস্থা।

Meta বিবৃতিতে বলেছে, "এই সপ্তাহের শুরুতে আমরা ঘোষণা করেছিলাম, Meta AI-তে ছবি তৈরি করার এক নতুন উপায় হল ইউজাররা যে সব পাবলিক অ্যাকাউন্ট রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চান, সেগুলোকে @ মেনশন করা। আমাদের উদ্দেশ্য ছিল ক্রিয়েটিভ টুল দেওয়া।"

Advertisement

সংস্থা আরও যোগ করেছে, "একইসঙ্গে ব্যবহারকারীদের পাবলিক কনটেন্ট এভাবে ব্যবহার করা যাবে কিনা, সে বিষয়েও নিয়ন্ত্রণ দিতে চেয়েছি। তবে আমরা প্রতিক্রিয়া শুনেছি এবং বুঝেছি, এই ফিচার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে৷ তাই সেটি আর উপলব্ধ থাকছে না। "

তবে মনে রাখবেন যে, Muse AI মডেল পুরোপুরি বন্ধ করেনি Meta৷ তারা কেবল সেই ফিচারটি তুলে নিয়েছে, যা পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি AI ইমেজ তৈরির সোর্স বা রেফারেন্স হিসেবে ব্যবহার করার সুযোগ দিত৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Instagram, Muse Image, Muse Image controversy, Meta, AI
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.