ইনস্টাগ্রামকে শুধু রিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে 90 মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও দেখার সুবিধা আনছে মেটা।
Photo Credit: Unsplash/Zulfugar Karimov
Instagram is allowing select creators to upload horizontal videos of up to 90 minutes
ইউটিউবের পথ অনুসরণ করে দীর্ঘ ভিডিও আপলোড করার সুবিধা আনতে চলেছে ইনস্টাগ্রাম (Instagram)। আগামী দিনে ক্রিয়েটরদের শুধু রিলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। এবার ইনস্টাগ্রামে 90 মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও দেখার ফিচার আসছে। কাকতালীয়ভাবে বড় ভিডিওকে 'ফিচার্স' নামে অভিহিত করছে ইনস্টাগ্রাম। প্রাথমিকভাবে ব্রাজিলে দেড় ঘন্টার নতুন ফিচার্স ভিডিও ফরম্যাট নিয়ে পরীক্ষা চলেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটরদের বড় ভিডিও আপলোড করার সুবিধা দিচ্ছে সংস্থা। আরও জানা গিয়েছে, ছোট রিলসের সঙ্গে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক যুক্ত করা যাবে।
ইনস্টাগ্রামে রিলস দেখে মূল ভিডিওর জন্য ইউটিউব বা অন্য কোনও প্ল্যাটফর্মে যাওয়ার প্রবণতা আটকাতে নড়েচড়ে বসছে মেটা। ইনস্টাগ্রামের ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট টেসা লায়ন্স সংস্থার হেড অ্যাডাম মোসারির সঙ্গে একটি ঘোষণামূলক ভিডিওতে নতুন ফিচার্স ভিডিও ফরম্যাট আনার কথা জানিয়েছেন। দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন থেকে বিষয়টি সামনে এসেছে।
কেউ ইনস্টাগ্রামে কোনও পডকাস্ট বা কমেডি ভিডিওর ছোট ক্লিপ দেখলে ইনস্টাগ্রাম ছেড়ে অন্য কোথাও না গিয়েই সম্পূর্ণ পর্ব দেখার সুযোগ পাবে। এক্সপ্লোর-সহ অ্যাপের অন্যান্য বিভাগেও দীর্ঘ ভিডিও দর্শকদের সামনে তুলে ধরবে ইনস্টাগ্রাম।
মোসারি জানান, "আমরা ইনস্টাগ্রামে বড় দৈর্ঘ্য এবং অনুভূমিক ভিডিওর সুবিধা আনতে চলেছি। দীর্ঘ ভিডিও চালু হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে পুরো স্ক্রিনজুড়ে দেখা যাবে। ফোনের গ্রিড লেআউটে ভিডিওগুলি সর্বোচ্চ দুটি জায়গা জুড়ে থাকতে পারে।
সোশাল মিডিয়া এখন উপার্জনের একটা বড় মাধ্যম হয়ে উঠেছে। দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে ইউটিউবের থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইন্টারনেটে নেই। তাই গুগলের সঙ্গে পাল্লা দিতেই ফিচার্স ভিডিও নিয়ে হাজির হচ্ছে ইনস্টাগ্রাম। ইউটিউবে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের 55 শতাংশ যোগ্য কনটেন্ট ক্রিয়েটরদের দেওয়া হয়। এর আগে IGTV চালু করে দীর্ঘ ভিডিওর জগতে প্রবেশের চেষ্টা করেছিল কোম্পানি। কিন্তু রিলসের উপর বেশি গুরুত্ব দিতে গিয়ে ধীরে ধীরে সেটি বন্ধ করে দেওয়া হয়।
ইউটিউবের মতো ইনস্টাতে ক্রিয়েটররা বিজ্ঞাপন বাবদ আলাদা অর্থ পান না। আয় মূলত ব্র্যান্ড ডিল এবং সাবস্ক্রিপশন থেকে আসে তবে ফিচার্স ভিডিওর ক্ষেত্রে মনিটাইজেশন কীভাবে হবে, তা এখন বলা যাচ্ছে না। লম্বা দৈর্ঘ্যের ভিডিও এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। প্ল্যাটফর্মে সমস্ত ব্যবহারকারীদের জন্য রোলআউটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সংস্থা।
উল্লেখ্য, Instagram শুধু স্মার্টফোনে নয়, টিভিতেও লং-ফর্ম ভিডিও দেখার সুবিধা আনছে। আমেরিকায় Samsung TV, Amazon Fire TV, ও Google TV-তে ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ফর টিভি অ্যাপ পাওয়া যাচ্ছে। Apple TV-তেও অ্যাপের সাপোর্ট আসবে বলে জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Play Best Apps and Games of 2026 in India Announced: Adobe Premiere, Pronto Win Top Awards
Xiaomi Watch S5 41mm Launched With 1.32-inch AMOLED Display, Xiaomi Smart Band 11 NFC Tags Along