ভারতে লঞ্চ হল Xiaomi –র পেমেন্ট অ্যাপ Mi Pay

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 মার্চ 2019 14:34 IST
হাইলাইট
  • লঞ্চ হয়েছে Xiaomi –র UPI বেসড পেমেন্ট অ্যাপ Mi Pay
  • ICICI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে এই অ্যাপ কাজ করবে
  • টাকা ট্রান্সফার করা ছাড়াও Mi Pay অ্যাপ থেকে বিল পেমেন্ট, রিচার্জ করা যাবে

লঞ্চ হয়েছে Xiaomi –র UPI বেসড পেমেন্ট অ্যাপ Mi Pay

নতুন পেমেন্ট অ্যাপ লঞ্চ করল Xiaomi। মঙ্গলবার Redmi Go লঞ্চ ইভেন্টে লঞ্চ হয়েছে Xiaomi –র UPI বেসড পেমেন্ট অ্যাপ Mi Pay। সম্প্রতি ন্যশানাল পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার (NPCI) ছাড়পত্র পেয়েছে Xiaomi –র নতুন পেমেন্ট অ্যাপ। ICICI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে এই অ্যাপ কাজ করবে। গত বছর ডিসেম্বর মাসে এই অ্যাপের বিটা টেস্টিং শুরু করেছিল Xiaomi।

শিঘ্রই Mi App Store থেকে Mi Pay অ্যাপ ডাউনলোড করা যাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে MIUI এর মধ্যে এই অ্যাপ পাওয়া যাবে। ইতিমধ্যেই Poco F1 ফোনে এই অ্যাপ পৌঁছে গিয়েছে। এসএমএস, কনট্যাক্টস, অ্যাপ ভল্ট, ক্যামেরা স্ক্যানার অ্যাপ এর সাথে কাজ করবে এই পেমেন্ট অ্যাপ। টাকা ট্রান্সফার করা ছাড়াও Mi Pay অ্যাপ থেকে বিল পেমেন্ট, রিচার্জ করা যাবে। Mi.com ও Mi Store থেকে কেনাকাটার সময় ব্যবহার করা যাবে Mi Pay।

2016 সালে চিনে প্রথম Mi Pay লঞ্চ করেছিল Xiaomi। তবে প্রতিবেশী দেশে UPI পদ্ধতিতে এই অ্যাপ কাজ করে না। গত বছর অগাস্ট মাসে প্রথম ভারতে Mi Pay লঞ্চের খবর সামনে এসেছিল। এর পরে রিজার্ভ ব্যাঙ্কের শীলমোহর পরে এই অ্যাপে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi Pay, Mi Apps, UPI, Unified Payments Interface, NPCI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.