MIUI ক্যামেরায় যোগ হল গুরুত্বপূর্ণ এই ফিচার

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 22 মার্চ 2019 15:28 IST
হাইলাইট
  • ক্যামেরা অ্যাপে Google Lens ইন্টিগ্রেশান করল Xiaomi
  • Redmi Y2, Redmi Note 7 আর Poco F1 ফোনে এই ফিচার পৌঁছেছে
  • অন্যান্য ফোনেও পৌঁছাবে এই ফিচার

Xiaomi ফোনে ক্যামেরা অ্যাপ থেকে Google Lens ব্যবহার করা যাবে

MIUI ক্যামেরা অ্যাপ এর মধ্যেই Google Lens ইন্টিগ্রেশান করল Xiaomi। আপাতত নির্বাচিত কিছু ফোনের ক্যামেরা অ্যাপে এই ফিচার যোগ হয়েছে। Google Lens ব্যবহার করে কোন জিনিসের দিকে ক্যামেরা তাক করলে Google সার্চের মাধ্যমে সেই প্রোডাক্টের সব তথ্য পাওয়া যাবে।

আপাতত Redmi Y2, Redmi Note 7 আর Poco F1 ক্যামেরা অ্যাপ এর মধ্যে যোগ হয়েছে Google Lens। কোম্পানির অন্যান্য ফোনে কবে এই ফিচার আসবে জানা যায়নি। Redmi Y2, Redmi Note 7 আর Poco F1 ফোনের ক্যামেরা অ্যাপে Google Lens ব্যবহার করতে MIUI ক্যামেরা অ্যাপের ডান দিকে উপরে তিনটি দাগে ক্লিক করে নীচে Google Lens সিলেক্ট করতে হবে।

Google Lens বাটনে ক্লিক করলে ক্যামেরা ফোনের সামনে থাকা সব জিনিস স্ক্যান করতে শুরু করবে। আগে Google Lens ব্যবহারের জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হত। এবার স্টক ক্যামেরা অ্যাপ এর মধ্যেই Google এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইমেজ সার্চ ইঞ্জিন ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, MIUI Camera App, Google Lens, MIUI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.