Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 জুলাই 2026 19:24 IST
হাইলাইট
  • Netflix প্রায় ছয় বছর পর ফ্রি ট্রায়াল অফার দিচ্ছে
  • নতুন Netflix অ্যাকাউন্টে 30 দিন পর্যন্ত কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন
  • অ্যাকাউন্ট, ডিভাইস, ও লোকেশনের উপর ভিত্তি করে ফ্রি ট্রায়াল অফার মিলছে

Photo Credit: Unsplash/ freestocks

Netflix নামটির সঙ্গে বিনোদন শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। জনপ্রিয় সমস্ত ওয়েব সিরিজ ও সিনেমার খনি এই OTT প্ল্যাটফর্ম। নেটফ্লিক্সে কনটেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান কেনা বাধ্যতামূলক। কিন্তু এখন এক টাকাও খরচ না করে নেটফিক্সে পছন্দের মুভি এবং শো উপভোগ করার সুযোগ। জানা গিয়েছে, Netflix নতুন গ্রাহকদের জন্য ফ্রি ট্রায়াল অফার করছে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা নেটফ্লিক্সে নতুন অ্যাকাউন্ট তৈরির সময় কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাচ্ছেন। 2020 সালে ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দিয়েছিল Netflix। ছয় বছর পর সেই অফার আবার ফিরে এসেছে বলে অনুমান করা হচ্ছে।

Netflix দিচ্ছে ফ্রি ট্রায়াল অফার

নেটফ্লিক্সের হেল্প সেন্টার পেজ থেকে জানা গিয়েছে, নির্বাচিত কয়েকটি দেশের নতুন ইউজারদের জন্য ফ্রি ট্রায়াল সুবিধা দেওয়া হচ্ছে। ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ডিভাইস, ও লোকেশন শর্ত পূরণ করলেই ফ্রি ট্রায়াল অফার স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে ভেসে উঠবে। যদি সাইন আপ করার সময় অফার না দেখা যায়, তাহলে বুঝতে হবে যে সেই অ্যাকাউন্টে কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে না।

Netflix ভারতে ফ্রি ট্রায়াল ফেরানোর ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গ্যাজেটস 360 বিষয়টি যাচাই করেছে৷ আমরা নতুন ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরির সময় "Try 30 days offer for ₹0" লেখা অফার দেখতে পেয়েছি। আবার বিভিন্ন প্রতিবেদন অনুসারে, নিখরচায় ট্রায়ালের মেয়াদ সবার জন্য এক নয়। কেউ 30 দিনের অফার দেখতে পাচ্ছেন, আবার অন্যরা 15 দিনের।

নেটফ্লিক্সে ফ্রি ট্রায়ালের জন্য আলাদা কোড বা ইনভাইট প্রসেস নেই। প্রথমে নেটফ্লিক্স ওয়েবসাইট বা অ্যাপ খুলুন। তারপর আগে কখনও ব্যবহার হয়নি এমন একটি নতুন ইমেল আইডি দিয়ে নেটফ্লিক্স অ্যাকাউন্ট তৈরি করুন। সাইন আপের সময় 30 দিন অথবা 15 দিন ফ্রি ট্রায়াল অফার দেখানো হচ্ছে কিনা, তা চেক করুন।

দেখতে পেলে পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করুন৷ তারপর UPI, ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে একটি ভ্যালিড পেমেন্ট মেথড যোগ করুন। আপনি ফ্রি টায়ালের যোগ্য হলে, অফার মেয়াদে কোনও খরচ না করেই সিনেমা ও ওয়েব সিরিজ দেখতে পারবেন।

Advertisement

মনে রাখবেন, Netflix ডিফল্টভাবে অটোপে (AutoPay) চালু রাখে। অর্থাৎ, ফ্রি ট্রায়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টাকা কাটা শুরু হয়ে যাবে। ফলে আপনার পছন্দ করা সাবস্ক্রিপশন প্ল্যান স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হবে। তবে ট্রায়াল মেয়াদ শেষ হওয়ার হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল করলে আর কোনও অর্থ দিতে হবে না। তাহলে দেরি না করে একবার নিজের ভাগ্য পরীক্ষা করেই দেখুন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Netflix, Netflix free trial, Tech News in Bengali
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.