Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন

Flipkart থেকে শপিং করলেই Plus সদস্যরা বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন পাবে।

Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন

Photo Credit: Unsplash / Dima Solomin

Flipkart is offering free Netflix Mobile subscriptions to select Plus members

হাইলাইট
  • Flipkart Plus সদস্যরা বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন পাচ্ছেন
  • এক মাসে কমপক্ষে 299 টাকা মূল্যের চারটি পণ্য অর্ডার করতে হবে
  • প্রতি মাসে নির্ধারিত শপিং টার্গেট পূরণ করলে পুনরায় ফ্রি সাবস্ক্রিপশন মিলব
বিজ্ঞাপন

Flipkart থেকে শপিং করলেই বিনামূল্যে মিলবে Netflix সাবস্ক্রিপশন। ই-কমার্স সংস্থাটি তাদের গ্রাহকদের জন্য এমনই অভিনব অফার নিয়ে হাজির হয়েছে। বর্তমানে Plus মেম্বারদের জন্য সুবিধাটি চালু করেছে ফ্লিপকার্ট। নতুন অফারের আওতায় অতিরিক্ত কোনও ফি ছাড়াই Netflix মোবাইল প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। গ্রাহককে একটি ক্যালেন্ডার মাসে ফ্লিপকার্টে চারটি অর্ডার সম্পন্ন করতে হবে। চতুর্থ অর্ডার সফলভাবে ডেলিভারি হওয়ার পর Flipkart অ্যাপের মাধ্যমে Netflix সাবস্ক্রিপশন ক্লেইম করতে পারবেন। অফারটি এখন সীমিত সংখ্যক প্লাস সদস্যদের জন্য উপলব্ধ। তাই সবাই অ্যাপ এই অফার দেখতে বা ব্যবহার করতে নাও পারেন।

Flipkart দিচ্ছে ফ্রি Netflix সাবস্ক্রিপশন

ফ্লিপকার্ট জানিয়েছে, প্লাস সদস্যরা এক মাসে কমপক্ষে 299 টাকা মূল্যের চারটি অর্ডার সম্পন্ন করলেই নেটফ্লিক্স মোবাইল প্ল্যান আনলক করতে পারবেন। ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট মিনিটস, ও ফ্লিপকার্ট গ্রোসারির মাধ্যমে করা কেনাকাটায় অফারটি প্রযোজ্য। প্রতি মাসে নির্ধারিত শপিং টার্গেট পূরণ করলে সাবস্ক্রিপশন পুনরায় পাওয়া যাবে।

জুনের পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা তার পরের মাসগুলোতেও একই পদ্ধতিতে নেটফ্লিক্স মোবাইল ক্লেইম করা যাবে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, ফ্লিপকার্টে করা সমস্ত কেনাকাটা অফারের জন্য যোগ্য হিসেবে ধরা হবে না। কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রথমেই বলা হয়েছে, অর্ডারের ভ্যালু 299 টাকার বেশি হতে হবে।

এছাড়াও, অর্ডারটি সফলভাবে ডেলিভার হতে হবে, বাতিল (ক্যানসেল) করা চলবে না, এবং রিটার্ন উইন্ডো শেষ না হওয়া পর্যন্ত অর্ডার যোগ্য হিসেবে বিবেচিত হবে না। কিছু পণ্যের বিভাগকে এই অফার থেকে বাদ রাখা হয়েছে। যার মধ্যে সোনার ও রুপোর মুদ্রা, শিশুদের খাবার, বেবি সিরিয়াল, সিগারেট ও তামাকজাত পণ্য, ফ্লিপকার্ট গিফট কার্ড, ডিজিটাল পণ্য (OS ইনস্টলের সিডি, অ্যান্টি-ভাইরাস, এক্সটেন্ডেড ওয়ারেন্টি) রয়েছে।

Flipkart থেকে Netflix সাবস্ক্রিপশন কীভাবে ক্লেইম করবেন?

  1. প্রথমে ফ্লিপকার্ট অ্যাপ খুলে মাই অ্যাকাউন্ট বিভাগে যান।
  2. প্লাস প্লেজ খুলে নেটফ্লিক্স বেনিফিট অপশনে ট্যাপ করুন।
  3. ক্লেইম নাউ অপশন সিলেক্ট করলে নেটফ্লিক্সে রিডাইরেক্ট করা হবে।
  4. নেটফ্লিক্সের জন্য ইমেইল আইডি বা ফোন নম্বর দিন।
  5. OTP ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই নেটফ্লিক্স মোবাইল প্ল্যান সক্রিয় হয়ে যাবে।

মনে রাখবেন, আপনি যদি নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্ল্যান ব্যবহার করেন এবং একই অ্যাকাউন্টে ফ্লিপকার্ট থেকে নেটফ্লিক্স মোবাইল সক্রিয় করেন, তাহলে বর্তমান সাবস্ক্রিপশন মোবাইল প্ল্যানে বদলে যেতে পারে। তাই অফার ক্লেইম করার সময় আলাদা ইমেইল আইডি বা ফোন নম্বর দেওয়া বুদ্ধিমানের কাজ। অফারটি চতুর্থ অর্ডার সম্পন্ন হওয়ার পরবর্তী 30 দিন পর্যন্ত বৈধ থাকবে। পরের মাসে একই সুবিধা পেতে গেলে কমপক্ষে চারটি যোগ্য অর্ডার দিতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »