Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 এপ্রিল 2026 12:32 IST
হাইলাইট
  • Nothing Warp অ্যাপ বা ব্রাউজার এক্সটেনশন হিসেবে ডাউনলোড করা যাবে
  • এটি ইন্সটল হওয়ার পর সরাসরি ফোনের শেয়ার মেনুতে যুক্ত হবে
  • বিভিন্ন ধরনের ফাইল সরাসরি অ্যান্ড্রয়েড থেকে ডেস্কটপে পাঠানো যাবে

Nothing Warp will let users transfer file between Android phones and desktops using Google Drive

Photo Credit: Unsplash/Denny Müller

Android স্মার্টফোন থেকে কম্পিউটার এবং ল্যাপটপে ফাইল ট্রান্সফার করা আরও সহজ হল। Nothing একটি নতুন শেয়ারিং অ্যাপ লঞ্চ করেছে, যার নাম Warp। এতদিন Apple-এর Airdrop ফিচার আইফোন ও ম্যাক ডিভাইসের মধ্যে ছবি, ডকুমেন্ট, ও ডিভিও শেয়ার করার সেতুবন্ধনের কাজ করেছে। নাথিং এখন Android ফোনে একই সুবিধা চালু করেছে। ব্যবহারকারীরা Warp প্লাটফর্মের মাধ্যমে ইমেজ, মিউজিক, ভিডিও, ও ডকুমেন্ট ছাড়াও বিভিন্ন ধরনের ফাইল সরাসরি অ্যান্ড্রয়েড থেকে ডেস্কটপে পাঠাতে পারবে। এটি অ্যাপ বা ব্রাউজার এক্সটেনশন হিসেবে ডিভাইসে ইন্সটল করা যাবে।

Nothing লঞ্চ করল ফাইল শেয়ারিং অ্যাপ Warp

নাথিং জানিয়েছে, ওয়ার্প ফাইল ট্রান্সফারের জন্য গুগল ড্রাইভকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। নাথিং দাবি করছে, তাদের সার্ভারে সেগুলি সংরক্ষণ করা হবে না৷ এটি টু-ওয়ে মাধ্যম হিসেবে কাজ করে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কম্পিউটার ও কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড দুই দিকেই ফাইল পাঠানো যাবে।

নাথিং ওয়ার্প অ্যাপ হিসেবে ইনস্টল করা যেতে পারে বা ব্রাউজার এক্সটেনশন হিসেবেও ব্যবহার করা যাবে। এটি Android স্মার্টফোন থেকে ম্যাকওএস, উইন্ডোজ, এবং লিনাক্স অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে সহজে ফাইল শেয়ার করার সুবিধা দেয়।

Nothing Warp এই মুহূর্তে অ্যাপ ও এক্সটেনশন হিসেবে যথাক্রমে প্লে স্টোর ও ক্রোম ওয়েব স্টোর থেকে ইন্সটল করা যাচ্ছে। এটি ডাউনলোড করার পর সরাসরি ফোনের শেয়ার মেনুতে যুক্ত হয়ে যায়। কম্পিউটারে ব্যবহার করতে গেলে গুগল ক্রোম বা অন্য কোনও ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজারে এক্সটেনশন নামাতে হবে। তারপর ফোন এবং ডেস্কটপ উভয়েই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। তারপর ড্রাইভের মাধ্যমে ফাইল পাঠানো যাবে।

ওয়ার্প নাথিং ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে। ফোন থেকে ম্যাকে ফাইল পাঠাতে হলে শুধু ফাইল সিলেক্ট করে শেয়ার বাটনে "নাথিং ওয়ার্প" অপশন বেছে নিতে হবে। তারপর সেটি ডেক্সটপ ব্রাউজারে দেখা যাবে। একই পদ্ধতিতে ম্যাক বা উইন্ডোজ পিসি থেকে এক্সটেনশনের মাধ্যমে ফাইল আপলোড করে অ্যান্ড্রয়েড ফোনে পাঠানো যাবে।

Advertisement

মনে রাখবেন, নাথিং ওয়ার্প ক্লাউডের মাধ্যমে ফাইল শেয়ার করে। তাই এটি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ফ্লেক্সিবল হলেও, অফলাইনে কাজ করবে না। আবার কুইক শেয়ার অনেক আগে থেকেই অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে ফাইল শেয়ার করার কাজ করে আসছে। গুগল ড্রাইভেও একই কাজ ম্যানুয়ালি করা যায়। তবে ওয়ার্প প্লাটফর্মের বড় সুবিধা হচ্ছে এটি আলাদা ধাপের ঝামেলা কমিয়ে পুরো পদ্ধতিকে একটি সহজ ফ্লোতে নিয়ে আসছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nothing, Nothing Warp, Mac, Windows, Linux
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.