ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 সেপ্টেম্বর 2026 15:04 IST
হাইলাইট
  • ChatGPT Images 2.5 মডেল 50 শতাংশ দ্রুত ছবি তৈরি করতে পারবে
  • শুধু নির্দিষ্ট অংশেই নিখুঁত এডিট ও বজায় থাকবে ছবির মান
  • নতুন মডেলে স্কেচ, একাধিক টেমপ্লেট, ও প্রম্পট শেয়ারিংয়ের সুবিধা এসেছে

ChatGPT Images 2.5 focuses on faster generation and more accurate editing

Photo Credit: OpenAI

OpenAI কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরির নতুন মডেল প্রকাশ করল। ChatGPT Images 2.5 ভার্সনে আরও দ্রুত ছবি বানানো, বাস্তবসম্মত ও উন্নত মানের চিত্র, এবং নির্ভুলভাবে ছবি এডিটিং করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে মার্কিন সংস্থাটি। তারা জানিয়েছে, নতুন ইমেজ জেনারেশন মডেলটি কৃত্রিম ছবিতে স্বাভাবিক আলো ব্যবহার করে সমৃদ্ধ টেক্সচার তৈরি করতে পারবে। এটি কোনও রেফারেন্স ফটোর মাধ্যমে নতুন ইমেজ তৈরির সময় সেই ছবির বিষয়বস্তুর চেহারা ও বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে ধরে রাখতে পারবে। নতুন আপডেটে ChatGPT বেশ কিছু নয়া টুলস পেয়েছে। যার মধ্যে স্কেচ, বিভিন্ন ধরনের টেমপ্লেট, ও প্রম্পট শেয়ারিং আছে।

ChatGPT Images 2.5 মডেলের ফিচার্স

ওপেনএআই দাবি করছে, চ্যাটজিপিটি ইমেজেস 2.5 আগের 2.0 মডেলের চেয়ে প্রায় 50 শতাংশ কম সময়ে ছবি বানাবে। সংস্থা জটিল ও বিস্তারিত প্রম্পট বোঝার ক্ষমতাও বাড়িয়েছে। রেফারেন্স ফটো ব্যবহার করে নতুন ছবি তৈরির ক্ষেত্রে চ্যাটজিপিটি এখন আরও বেশি তথ্য এবং বৈশিষ্ট্য ধরে রাখতে সক্ষম। ছবির পরিবেশ, ধরন বা বিন্যাস পাল্টে দিলেও মূল ছবির বিষয়বস্তু বজায় রাখতে চেষ্টা করবে।

আপনি নিজের ছবি আপলোড করে সম্পূর্ণ অন্য পরিবেশ বা ভিন্ন ধরনের দৃশ্যে দেখানোর প্রম্পট দিলে, Images 2.5 আপনার চেহারা ও পরিচিতি ধরে রেখে স্বাভাবিক দেখতে ছবি তৈরি করতে পারবে। নতুন মডেলের আরও একটি বড় ফিচার হল ছবির অন্য কোথাও হাত না দিয়ে নির্দিষ্ট কোনও অংশে ছোটখাট পরিবর্তন করার ক্ষমতা।

চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ছবির একটি অংশ বদলাতে চাইলে বাকি অংশগুলি আগের মতোই থাকবে। একই ছবিতে একাধিকবার এডিটের ক্ষেত্রেও উন্নতি এসেছে। আগে বারবার প্রম্পট দিয়ে এডিট করতে করতে ছবির মান ও মূল নির্দেশনাই হারিয়ে যেত। কিন্তু নতুন মডেলে একাধিকবার পরিবর্তনের নির্দেশ দিলেও এডিটগুলি ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।

ChatGPT Images 2.5-এর একটি বিশেষ ফিচার হল স্কেচ। অনেক সময় ভাষার মাধ্যমে কোনও কিছু বলা কঠিন হয়ে পড়ে। তখন সহজ উপায় হচ্ছে ছবি এঁকে বোঝানো। OpenAI নতুন স্কেচ ফিচারের মাধ্যমে সেই সুবিধাই নিয়ে এসেছে। ইউজাররা নিজেদের ভাবনায় মোটামুটি একটা ছবি এঁকে প্রম্পট হিসেবে ব্যবহার করে সেটির উপর চূড়ান্ত চিত্র তৈরি করতে পারবে।

Advertisement

এছাড়াও, নতুন মডেলে ছবি তৈরিতে ব্যবহৃত প্রম্পট অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। ছবি শেয়ার করতে চাইলে তার সঙ্গে প্রম্পটও জুড়ে দেওয়া যাবে। তারপর অন্যরা সেই একই নির্দেশনা অনুসরণ করে নিজেদের ইচ্ছামতো ছবি বানাতে পারবে। চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেশন মডেল ডেস্কটপ, মোবাইল, এবং ওয়েব, সমস্ত মাধ্যমে অ্যাক্সেস করা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  2. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  3. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  7. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  8. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  10. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.