Ai News In Bengali

Ai News In Bengali - ख़बरें

  • পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
    Reliance Jio তাদের JioPC পরিষেবা সবার জন্য চালু করেছে। পূর্বে এই ভার্চুয়াল কম্পিউটার শুধুমাত্র সংস্থার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এখন যে কোনও টেলিকম বা ব্রডব্যান্ড কোম্পানির ইন্টারনেট থাকলেই জিওপিসি-তে সাইন আপ করা যাবে। সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে গুরুত্ব দিচ্ছে। তাই এটি এআই টাস্কের মতো ভারী কাজের প্রসেসিং ডিভাইসের হার্ডওয়্যারে না হয়ে সংস্থার নিজস্ব সার্ভারে সম্পন্ন করবে। তাই AI টুলস চালাতে সমস্যা হবে না। বেস প্ল্যানে 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে। 2 মাসের জন্য 1,000 টাকা খরচ, 5 মাসের জন্য 2,000, এবং 10 + 2 মাসের জন্য 4,000 টাকা মাসুল।
  • Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
    বিভিন্ন এআই টুলস দিয়ে আজকাল অত্যন্ত বাস্তবসম্মত ছবি ও ভিডিয়ো তৈরি করা যাচ্ছে। প্রথম ঝলকে আসল মানুষ থেকে আলাদা করা খুব কঠিন। প্রথমে রক্তমাংসের মানুষ বলে মনে হওয়া প্রোফাইল যে আসলে কৃত্রিম মেধার সৃষ্টি, তা পরে জানতে পারাটা বিরক্তিকর। তাই ইনস্টাগ্রাম আগে থেকেই জানিয়ে দিতে চাইছে, সেই ব্যক্তির বাস্তবে অস্তিত্ব আছে কিনা। এআই-জেনারেটেড প্রোফাইল লেবেল যোগ না করে যে সমস্ত প্রোফাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো চরিত্রের কনটেন্ট পোস্ট হবে, সেগুলির রিচ কমিয়ে দেওয়া হবে। লেবেল যুক্ত করা না থাকলে এই ধরনের প্রোফাইল মানুষের কাছে কাছে বন্ধ হয়ে যাবে।
  • স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
    4 জিবি র‍্যাম ফোন কল, মেসেজিং, ওয়েব ব্রাউজিং, ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য যথেষ্ট। র‍্যাম যখনই 6 জিবি হবে, তখন একসঙ্গে একাধিক অ্যাপ চালানো বা মাল্টিটাস্কিং মসৃণভাবে করা যাবে। এখন বেশিরভাগ মিড-রেঞ্জ ডিভাইসের বেস মডেলে 8 জিবি র‍্যাম থাকে। এতে ল্যাগ ছাড়াই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং, এবং গেমিং করা যায়। ফোনে 12 জিবি র‍্যাম থাকলে অ্যাপ, গেমিং, এডিটিং, এবং মাল্টিটাস্কিং আরও মসৃণভাবে করা সম্ভব। 16 জিবি র‍্যাম থাকলে হাই-গ্রাফিক্সে গেম খেলা, উচ্চমানের এডিটিং, ও AI ফিচার সুন্দরভাবে ব্যবহার করা যাবে। বেশিরভাগ ক্রেতাদের জন্য 8 জিবি থেকে 12 জিবি র‍্যাম দাম ও পারফরম্যান্সের ভাল ভারসাম্য তৈরি করে।
  • প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
    Jio-এর 999 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 98 দিন ভ্যালিডিটি পান। প্রতিদিন 2 জিবি হিসেবে পুরো সময়ে 196 জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে আপনার যদি 5G স্মার্টফোন থাকে ও এলাকায় জিওর 5G পরিষেবা চালু হয়, তাহলে আনলিমিটেড 5G-এর সুবিধা পাওয়া যাবে। এটি যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি এসএমএস অফার করে। এতে জিওহটস্টার মোবাইল ও Google AI Pro সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে।
  • Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
    ভারতীয় কলেজ পড়ুয়ারা এখন 12 মাসের জন্য Google AI Plus প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। প্রায় 4,800 টাকা দামের সাবস্ক্রিপশনের ফ্রি অ্যাক্সেস। এটি জেমিনাই-এর 2 গুণ বেশি ব্যবহারের লিমিট অফার করে। গুগল ফটোস, ড্রাইভ, এবং জিমেইলে 400 জিবি ক্লাউড স্টোরেজ দেয়। গুগল ফ্লো-এর মাধ্যমে আরও বেশি সিনেমাটিক দৃশ্য বানানো যায়। প্লাস প্ল্যানে জিমেলে সরাসরি জেমিনাই-এর অ্যাক্সেস থাকবে। ব্যবহারকারীরা Gemini Notebook ও Google Flow Music টুলসের আরও বেশি করে অ্যাক্সেস পাবে।
  • গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
    বোট তাদের অডিও ডিভাইসের জন্য কথোপকথনমূলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টেকনোলজি তৈরি করছে। এটি আর বাকি পাঁচটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো শুধু নির্দিষ্ট কমান্ড পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তিটি ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বাভাবিক এবং ধারাবাহিকভাবে কথা বলার সুবিধা প্রদান করবে। Boat তাদের AI প্রযুক্তিতে আঞ্চলিক উচ্চারণের ভঙ্গী এবং উপভাষা আরও ভালভাবে বোঝার ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে পারে। অর্থাৎ, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, এআই-এর সঙ্গে কথা বলায় ভাষা বাধা হয়ে দাঁড়াবে না। প্রযুক্তিটির উন্নয়ন নজরে রাখা বিশেষজ্ঞদের দাবি, কাজ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অফিসিয়াল ঘোষণা আসতে আর বেশি দেরি নেই।
  • সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
    অ্যান্টিভাইরাস সফটওয়্যার সংস্থা ম্যাকাফি ল্যাবসের গবেষণায় দেখা গিয়েছে, এআই মডেল ভ্রমণের ছবি বিশ্লেষণ করে কোন শহর ও দেশে তোলা হয়েছিল, তা নির্ভুলতার সঙ্গে শনাক্ত করতে পারছে। নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ডিজিটাল প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। দুই AI-কে শুধু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটি কোথায়। তারপর মডেলগুলি বিল্ডিং, সাইনবোর্ড, দোকানের সামনের অংশ, স্থাপত্যের ধরন, আলো, রাস্তার দৃশ্য, ও খাবারের স্টলের মতো ছোট ছোট বিষয় বিশ্লেষণ করে লোকেশন সম্পর্কে ধারণা করতে পেরেছে।
  • ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
    সাধারণ ব্যবহারকারীদের জন্য কোপাইলট ও ব্যবসায়িক বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য মাইক্রোসফট 365 কোপাইলট নামে দুটি আলাদা অ্যাপ ছিল। এখন উভয় অ্যাপের বিভিন্ন ফিচার এবং ক্ষমতা নতুন কোপাইলটের মধ্যে নিয়ে আসা হবে। নতুন Microsoft Copilot অ্যাপে ব্যবহারকারীরা পার্সোনাল অ্যাকাউন্ট, ওয়ার্ক অ্যাকাউন্ট অথবা দুই ধরনের অ্যাকাউন্টেই লগ ইন করতে পারবেন। তারপর কাজের ধরন বা প্রশ্ন অনুসারে একই অ্যাপের মধ্যে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করা যাবে। বর্তমানে অনেকেই ব্যক্তিগত জীবন ও অফিসের কাজের জন্য একটিই AI চ্যাটবট ব্যবহার করেন। তাই কোম্পানি Copilot ও Microsoft 365 Copilot একটি প্ল্যাটফর্মে মিশিয়ে সুপার অ্যাপে পরিণত করছে।
  • Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Realme 16x 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 7,000mAh টাইটান ব্যাটারি, ও 144Hz LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 ভিত্তিক Realme UI 7.0 আছে। ফোনের ব্যাক ক্যামেরা মডিউলের তিন নম্বর কাটআউটে বাইরে পালস লাইট আছে, যা নয়টি কালার ও পাঁচটি গ্লোয়িং মোডের মধ্যে কাস্টমাইজ করা যাবে। এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে।
  • Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
    সাধারণ প্রিপেইডের তুলনায় ভাল পরিষেবা পাওয়া যায় বলে অনেকেই এখন পোস্টপেইড নেওয়ার দিকে ঝুঁকতে শুরু করেছেন। যারা শীঘ্রই নতুন কানেকশন নেবেন বা পোস্টপেইডে চলে আসার কথা ভাবছেন, তাদের জন্য Jio-এর 449 টাকা এবং Vi-এর 451 টাকা দামের প্ল্যান উপযুক্ত হতে পারে। Jio এবং Vi-এর এই প্ল্যানের মধ্যে যেমন মাত্র 2 টাকার ব্যবধান, তেমনই সুযোগ-সুবিধাও আলাদা। এই প্রতিবেদনে উপরের দুই জনপ্রিয় প্ল্যানের মধ্যে তুলনা তুলে ধরা হল, যাতে আপনার পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
  • IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
    IBM দাবি করছে, সাব-1 ন্যানোমিটার ডিজাইনে নখের আকারের সমান একটি সিলিকন চিপে প্রায় 100 বিলিয়ন ট্রানজিস্টর যুক্ত করা সম্ভব হয়ে উঠবে। ফলে ভবিষ্যতে প্রসেসর আরও শক্তিশালী ও বিদ্যুৎ ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে। এত ছোট চিপ তৈরির জন্য ন্যানোস্ট্যাক নামে এক নতুন আর্কিটেকচার ব্যবহার হয়েছে। এটি প্রচলিত সমতল (2D) বিন্যাসের পরিবর্তে ট্রানজিস্টরকে ত্রিমাত্রিকভাবে (3D) স্তরে স্তরে বসানো সম্ভব করেছে।
  • Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
    Meta Glasses চশমায় স্টাইলের সঙ্গে অত্যাধুনিক ফিচার্সের সংমিশ্রণ ঘটেছে। দাম ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকা। এটি 12MP ক্যামেরা এবং পার্সোনাল স্পিকারের সঙ্গে এসেছে। ভয়েস কমান্ডের মাধ্যমে ফোন না ধরেই সরাসরি কল করতে পারবেন। Meta AI-এর সঙ্গে চ্যাটিং, ভাষা অনুবাদ, ছবি বা ভিডিও রেকর্ডিং, ও সামনে থাকা বস্তু বা দৃশ্য সম্পর্কে জানতে পারবেন। 8 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে একবার চার্জ দিলে। সঙ্গে দেওয়া চার্জিং কেস অতিরিক্ত 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সরবরাহ করবে। চশমাটি AI প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অন্য ভাষার কথা ইউজারের কানে তাৎক্ষণিক অনুবাদ করে পৌঁছে দেবে।
  • AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
    টাটা কনসালটেন্সি সার্ভিসেস জানিয়েছে, সল্টলেকে ডেল্টা পার্কের নতুন ল্যাবটি ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্মকে কাজে লাগাবে। এটি একাধিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে, যার মধ্যে ওরাকল অটোনমাস ডেটাবেস, ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ও ওরাকেল এন্টারপ্রাইজ এআই রয়েছে। গ্রাহকরা তাদের প্রতিষ্ঠানের ডেটাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে বৃহৎ পরিসরে এআই-চালিত অ্যাপ্লিকেশন ও অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করতে পারবে। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিকে বাস্তব ব্যবসায়িক কাজে প্রয়োগ করার সুবিধা মিলবে।
  • Meta AI: ঘরের শত্রু বিভীষণ, মেটার AI চ্যাটবট দিয়ে হ্যাক করা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আতঙ্ক বিশ্বজুড়ে
    মেটা এআই সাপোর্ট চ্যাটবটের দুর্বলতা কাজে লাগিয়ে একাধিক ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে। কোনও জটিল হ্যাকিং বা কোডিং নয়, হ্যাকাররা সহজ পদ্ধতিতে সাইবার অপরাধীরা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়াকে অপব্যবহার করে ইউজারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অভিযোগ, চ্যাটবটে প্রম্পট টাইপ করেই লক্ষ্যবস্তু ইনস্টাগ্রাম আইডিতে নতুন ইমেইলে যুক্ত করা সম্ভব হয়েছে। এরপর ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের দখল নিয়েছে হ্যাকাররা।
  • Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
    4 জিবির weights.bin ফাইলে আসলে অন-ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের অংশ। গুগল কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স ক্লাউডের পরিবর্তে সরাসরি ডিভাইস থেকে চালায়। তাই প্রয়োজনীয় এআই মডেল ফাইল কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। ভাল খবর হল, ফাইলটি যে কোনও ডেস্কটপ ও ল্যাপটপ থেকে সহজেই মুছে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে নতুন করে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন। কীভাবে দেখে নিন।

Ai News In Bengali - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »