Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?

Jio-এর 449 টাকা এবং Vi-এর 451 টাকা দামের পোস্টপেইড প্ল্যানের তুলনা।

Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?

Photo Credit: Jio/Vi

Jio and Vi offer affordable postpaid plans in India

হাইলাইট
  • Vi 451 পোস্টপেইড প্ল্যানে 200 জিবি পর্যন্ত ডেটা রোলওভার হওয়ার সুবিধা আছে
  • Jio 449 পোস্টপেইডে 18 মাসের ফ্রি Google AI Pro প্ল্যান অন্তর্ভুক্ত
  • Vi ও Jio তাদের প্ল্যানে শর্তসাপেক্ষে আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে
বিজ্ঞাপন

Reliance Jio এবং Vodafone Idea (Vi), উভয় সংস্থাই ক্রেতাদের জন্য একঝাঁক পোস্টপেইড প্ল্যান অফার করে। সাধারণ প্রিপেইডের তুলনায় ভাল পরিষেবা পাওয়া যায় বলে অনেকেই এখন পোস্টপেইড নেওয়ার দিকে ঝুঁকতে শুরু করেছেন। যারা শীঘ্রই নতুন কানেকশন নেবেন বা পোস্টপেইডে চলে আসার কথা ভাবছেন, তাদের জন্য Jio-এর 449 টাকা এবং Vi-এর 451 টাকা দামের প্ল্যান উপযুক্ত হতে পারে। Jio এবং Vi-এর এই প্ল্যানের মধ্যে যেমন মাত্র 2 টাকার ব্যবধান, তেমনই সুযোগ-সুবিধাও আলাদা। এই প্রতিবেদনে উপরের দুই জনপ্রিয় প্ল্যানের মধ্যে তুলনা তুলে ধরা হল, যাতে কোনটা লাভজনক আপনার পক্ষে বুঝতে সুবিধা হয়।

Vi 451 পোস্টপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল্যান Vi 451 Max নামে পরিচিত। প্রতি মাসে 451 টাকা ও জিএসটি দিতে হবে আপনাকে। এটি লোকাল, এসটিডি, ও ন্যাশনাল রোমিংয়ে আনলিমিটেড কলিং অফার করে। মাসে মাসে 3,000টি SMS পাঠাতে দেবে কোম্পানি। গ্রাহকরা রাত 12টা থেকে ভোর 6টার মধ্যে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে।

ভি প্ল্যানে মোট 50 জিবি ডেটা অর্ন্তভুক্ত করেছে। কিন্তু 200 জিবি পর্যন্ত অব্যবহৃত ডেটা নষ্ট না হয়ে পরবর্তী বিলিং বা নতুন মাসে যোগ হবে। আবার কোম্পানির 5G কভারেজ চালু আছে এমন জায়গায় নির্বাচিত গ্রাহকদের যত খুশি ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে।এতে Spotify Premium পাওয়া যাবে, যা প্রথম তিন মাসের জন্য বৈধ।

এছাড়াও, Vi 451 Max পোস্টপেইড প্ল্যানে মোট চারটি কমপ্লিমেন্টারি বেনিফিটের মধ্যে একটি বেছে নেওয়া যাবে। যার মধ্যে রয়েছে Vi Movies & TV, এক বছরের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন, এক বছরের Sony LIV মোবাইল প্ল্যান, এবং Norton সিকিউরিটির এক বছরের বিনামূল্যে সিকিউরিটি কভার।

Jio 449 পোস্টপেইড প্ল্যান

জিও 449 পোস্টপেইড প্ল্যানেও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মিলবে। প্রতি দিন 100টি SMS পাঠানো যাবে৷ বিলিং সাইকেলে 75 জিবি ডেটা ব্যবহার করা যাবে। তারপর প্রতি জিবি ডেটার জন্য অতিরিক্ত 10 টাকা খরচ করতে হবে। নির্বাচিত গ্রাহকরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে।

প্ল্যানটির অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে 3 মাস বিনামূল্যে JioHotstar মোবাইল + হলিউড সাবস্ক্রিপশন, JioTV, JioAICloud, ও 18 মাস Google AI Pro। এটি লেটেস্ট জেমিনাই এআই মডেল, ন্যানো ব্যানানা টুল, এবং 5,000 জিবি ক্লাউড স্টোরেজ অফার করে।

Jio-এর 449 vs Vi-এর 451? কোন পোস্টপেইড প্ল্যান নেবেন

Jio বর্তমানে গ্রাহক সংখ্যার দিক থেকে এক নম্বরে৷ সংস্থার পরিষেবা নিয়ে অভিযোগ অপেক্ষাকৃত কম। অন্য দিকে, Vi ডেটা রোলওভারের সুবিধা দিচ্ছে, যা জিও-তে নেই। তাছাড়া, কমপ্লিমেন্টারি বেনিফিটের মধ্যে অপশন অনেক। তাই ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »