TCS আগামী তিন বছরের মধ্যে ভারতের আরও চারটি শহরে Oracle AI Data প্ল্যাটফর্ম ল্যাব চালুর প্ল্যান করছে।
TCS has launched India’s first Oracle AI Data Platform Lab and Center of Excellence in Kolkata
টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) ভারতের প্রথম Oracle AI Data Platform Lab ও Centre of Excellence (CoE) কলকাতায় চালু করেছে। এটি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির প্রথাগত কর্মপদ্ধতিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আধুনিক, স্বয়ংক্রিয়, ও কৌশলগত কাঠামোতে রূপান্তরে সাহায্য করবে। মার্কিন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকল-এর সহযোগিতায় এই বিশেষ কেন্দ্রটি সল্টলেক সেক্টর 5-এ টিসিএস ডেল্টা পার্কে স্থাপিত হয়েছে। টিসিএস জানিয়েছে যে, তারা আগামী তিন বছরের মধ্যে ভারতের আরও চারটি শহরে ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্ম ল্যাব ও সেন্টার অফ এক্সেলেন্স চালুর পরিকল্পনা করছে। নতুন ল্যাব বিভিন্ন সংস্থাকে AI-পরিচালিত রূপান্তরের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করবে।
টাটা কনসালটেন্সি সার্ভিসেসের তরফে জানানো হয়েছে, সল্টলেকে ডেল্টা পার্কের নতুন ল্যাবটি ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্মকে কাজে লাগাবে। এটি একাধিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে, যার মধ্যে ওরাকল অটোনমাস ডেটাবেস, ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ও ওরাকেল এন্টারপ্রাইজ এআই রয়েছে। এতে কী কী লাভ হবে?
টিসিএস দাবি করছে, সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে এন্টারপ্রাইজ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি AI গ্রহণের পথে বাধাগুলি মোকাবিলা করতে পারবে। বিচ্ছিন্ন ডেটা অবকাঠামো (ফ্রাগমেন্টেড ডেটা ল্যান্ডস্কেপ), ধীরগতির অ্যানালিটিক্স প্রক্রিয়া, এবং সীমিত এআই স্কেলিবিলিটির সমস্যার সামাধান পাওয়া যাবে।
গ্রাহকরা তাদের প্রতিষ্ঠানের ডেটাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে বৃহৎ পরিসরে এআই-চালিত অ্যাপ্লিকেশন এবং অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করতে পারবে। সহজ ভাষায় বললে, এই উদ্যোগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তিকে বাস্তব ব্যবসায়িক কাজে প্রয়োগ করার সুবিধা মিলবে।
পশ্চিমবঙ্গে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের উব্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এই রাজ্যে তথ্যপ্রযুক্তি সংস্থাটির বিভিন্ন কেন্দ্র মিলিয়ে বর্তমানে প্রায় 55,000 কর্মী কাজ করছেন। টিসিএস ভবিষ্যতে সম্প্রসারণের অংশ হিসেবে নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাবে 20 একর জমি অধিগ্রহণ করেছে। এছাড়াও, AI ও ডেটা আধুনকীকরণ প্রোজেক্টে ক্লায়েন্টদের সহায়তা করার জন্য সারা দেশে তাদের প্রায় 26,000 ওরাকল-প্রশিক্ষিত পেশাদার রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ কোম্পানির 31তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আগামী 3 বছরের মধ্যে টিসিএস-এ কর্মী সংখ্যার সমপরিমাণ AI এজেন্ট বা এআই কর্মী কাজ করবে। AI সংক্রান্ত পরিষেবা থেকে আয় গত চার ত্রৈমাসিক থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 2025-26 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বার্ষিকীকৃত রেভিনিউ 2.5 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায়, 23 হাজার 778 কোটি টাকার সমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, 18 Pro Max Global Variants Reportedly Spotted on Geekbench AI, Key Details Revealed
Amazon Great Indian Festival 2026: Best 2-Ton AC Deals
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features
OnePlus Ace 7 Series Spotted on Geekbench With Snapdragon 8 Elite Gen 5, Android 17